মোদী সরকার কৃষক বিরোধী! কৃষি বিলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস ও কৃষক সংগঠনগুলি

কৃষি বিল নিয়ে এবার দেশ জুড়ে আন্দোলনের পরিকল্পনা। কংগ্রেস-সহ বিভিন্ন কৃষক সংগঠন এই আন্দোলনের পরিকল্পনা করেছে। ব্যাপক বিক্ষোভ এবং প্রতিবাদের মধ্যে রবিবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে কৃষি ব

কৃষি বিল নিয়ে এবার দেশ জুড়ে আন্দোলনের পরিকল্পনা। কংগ্রেস-সহ বিভিন্ন কৃষক সংগঠন এই আন্দোলনের পরিকল্পনা করেছে। ব্যাপক বিক্ষোভ এবং প্রতিবাদের মধ্যে রবিবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে কৃষি বিল। আগেই লোকসভায় পাশ হয়ে যাওয়ার কারণে বিলটি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার থেকে আন্দোলনে কংগ্রেস

বৃহস্পতিবার থেকে আন্দোলনে কংগ্রেস

কৃষি বিলের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রতাপ সিং বাজওয়া বিলটিকে কৃষকদের মৃত্যু পরোয়ানা বলে বর্ণনা করেছেন।

জেলা পর্যায় থেকে শুরু আন্দোলন

জেলা পর্যায় থেকে শুরু আন্দোলন

সংবাদ সংস্থার খবর জেলা পর্যায় থেকে আন্দোলনের শুরু হতে যাচ্ছে। এছাড়াও স্বাক্ষর সংগ্রহ অভিযানও চালানো হবে। প্রায় ২ কোটি কৃষকদের স্বাক্ষর সংগ্রহ করে জনহরলাল নেহরুর জন্মদিন ১৪ নভেম্বর তুলে দেওয়া হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে।

কৃষক ও কৃষি শ্রমিক বাঁচাও দিবস

কৃষক ও কৃষি শ্রমিক বাঁচাও দিবস

২ অক্টোবর মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কংগ্রেসের তরফ থেকে কৃষক ও কৃষি শ্রমিক বাঁচাও দিবস পালন করা হবে। প্রত্যেক রাজ্যের জেলা সদরগুলিকে এই আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কংগ্রেস নেতা কেসি বেনুগোলাপ। রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর সঙ্গে আলোচনার পর তিনি বলেন, সংসদে সরকার যেভাবে বুলডোজিং করেছে তা গ্রহণযোগ্য নয়।

আন্দোলনে নামছে কৃষক সংগঠনগুলিও

আন্দোলনে নামছে কৃষক সংগঠনগুলিও

বিকেইউ-এর মতো কৃষক সংগঠনগুলিও আন্দোলনে নামছে। কৃষি বিলের প্রতিবাদে রাস্তা অবরোধের ডাক দিয়েছে তারা। তাদের দাবি কৃষকরা বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে বিশ্বাস হারিয়েছে। নরেন্দ্র মোদী সরকারকে কৃষক বিরোধী বলেও বর্ণনা করেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। আন্দোলনে নামছে বিভিন্ন বামপন্থী কৃষক সংগঠনগুলিও। আন্দোলনে নামার কথা জানিয়েছে তৃণমূল, ডিএমকের মতো দলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+