কংগ্রেস ছাড়া স্থায়ী সরকার সম্ভব নয়! এনসিপি-শিবসেনাকে বার্তা, রাজ্যপালকে একহাত
কংগ্রেস ছাড়া স্থায়ী সরকার সম্ভব নয়। সেই লক্ষ্যে এনসিপি ও শিবসেনার সঙ্গে আলোচনা শুরু করল কংগ্রেস। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মহারাষ্ট্র সরকার গঠনের জন্য আলোচনা চলবে বলে সম্মিলিতভাবে জানিয়ে দিল কংগ্রেস ও
কংগ্রেস ছাড়া স্থায়ী সরকার সম্ভব নয়। সেই লক্ষ্যে এনসিপি ও শিবসেনার সঙ্গে আলোচনা শুরু করল কংগ্রেস। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মহারাষ্ট্র সরকার গঠনের জন্য আলোচনা চলবে বলে সম্মিলিতভাবে জানিয়ে দিল কংগ্রেস ও এনসিপি। মঙ্গলবার যৌথ সাংবাদিক বৈঠক করে শারদ পাওয়ার ও আহমেদ প্যাটেল রাষ্ট্রপতি শাসন জারির সমালোচনা করেন।

কংগ্রেস ও এনসিপি উভয়েই জানায়, এনসিপিকে দেওয়া সময় এখনও অতিবাহিত হয়নি। তার মধ্যেই কী করে রাষ্ট্রপতি শসান জারি করা হল। তারপর কংগ্রেসকে আমন্ত্রণ জানানো উচিত ছিল রাজ্যপালের, তাও জানাননি রাজ্যপাল। কংগ্রেসের অভিযোগ, আদালতের নির্দেশ মানেনি বিজেপি। আর রাজ্যপাল সংবিধান মানার আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতেই ব্যস্ত।
কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল জানান, শিবসেনা-এনসিপির সঙ্গে কথা হয়েছে তাদের।জোটসঙ্গী বলে এনসিপির সঙ্গে আগে কথা। পরে শিবসেনার সঙ্গে কথা হয় উভয়েই তাঁদের সমর্থন চেয়েছিল সরকার গঠনের জন্য। তাই আলাদা করে কথা বলেছি আমরা।
এনসিপি সুপ্রিমো শারদ পাওযার বলেন, রাষ্ট্রপতি শাসন নিন্দাজনক। সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে না বিজেপি। তা আবার প্রমাণ হয়ে গেল এদিন। এনসিপিও জানায়, আগে কংগ্রেসের সঙ্গে কথা হয়েছে তাদের, পরে কথা হয় শিবসেনার সঙ্গে। সরকার গঠন নিয়ে আলোচনা চলতে থাকবে।












Click it and Unblock the Notifications