Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি-জোটকে ধাক্কা দিয়ে কংগ্রেস-ডিএমকের বিরাট জয়ের পূর্বাভাস সি ভোটারের সমীক্ষায়

বিজেপি-জোটকে ধাক্কা দিয়ে কংগ্রেস-ডিএমকের বিরাট জয়ের পূর্বাভাস সি ভোটারের সমীক্ষায়

তামিলনাড়ুতে এবার বিরাট ধাক্কা খেতে চলেছে এআইএডিএমকে ও বিজেপি জোট। এবার তামিলনাড়ুতে পালাবদল নিশ্চিত। এমনই আভাস দিয়েছে সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা। এবার শাসক এআইএডিএমকে এবং বিজেপি জোটের থেকে আড়াই গুণেরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস-ডিএমকে জোট।

বিজেপি-এআইএডডিএমকে জোট

বিজেপি-এআইএডডিএমকে জোট

সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তামিলনাড়ুতে বিজেপি-এআইএডিএমকে জোট এবার হারের মুখে দাঁড়িয়ে আছে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি ৫৮ থেকে ৭০টি আসন পেতে পারে। ফলে ম্যাজিক ফি্গার থেকে অনেক আগেই থমকে যাবে তাদের আসন সংখ্যা। উল্লেখ্য, তামিলনাড়ুতে ম্যাজিক ফিগার ১১৮।

কংগ্রেস-ডিএমকে জোট

কংগ্রেস-ডিএমকে জোট

এবার এআইএডিএমকে-বিজেপি জোটকে হারিয়ে কংগ্রেস-ডিএমকের ক্ষমতায় ফেরার আভাস দিয়েছে সি ভোটার। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ডিএমকে-কংগ্রেস জোট ১৬০ থেকে ১৭২টি আসন পেতে পারে। এবার দক্ষিণের এই রাজ্যে পালাবদল একপ্রকার নিশ্চিত। ২০১৯-এর ফলাফলের পুনরাবৃত্তি হতে চলেছে এ রাজ্যে।

অন্যান্যদের আসন সংখ্যা সি-ভোটারের সমীক্ষায়

অন্যান্যদের আসন সংখ্যা সি-ভোটারের সমীক্ষায়

তামিলনাড়ুতে এবার লড়াই সীমাবদ্ধ কংগ্রেস-ডিএমকে জোট আর বিজেপি-এআইএডিএমকে জোটের মধ্যে এবার অন্যান্যরা এখানে তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না।। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে সাতটি আসন।

২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১৬-র বিধানসভা নির্বাচনের ফলাফল

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুতে বিজেপি-এআইএডিএমকে জোট পেয়েছিল ১৩৬টি আসন। ডিএমকে পেয়েছিল ৮৯টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। অন্যান্যরা পেয়েছিল একটি আসন। এআইএডিএমকে তামিলনাড়ুর ক্ষমতা দখল করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+