মোদী-শাহকে হারাতে আপ-কংগ্রেসের সমঝোতার লড়াই, চর্চায় রাহুল-কেজরির টুইট-যুদ্ধ
একপক্ষ বলছে, আপের সঙ্গে দিল্লির সাতটি আসনে জোটের দরজা খোলা। আর এক পক্ষ বলছে, আমরা তো ১৮ আসনে জোটের জন্য বসে আছি।
লোকসভায় আপ-কংগ্রেসের জোট নিয়ে এখনও লড়াই চলছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এখন সামিল হয়েছেন টুইট যুদ্ধে। একপক্ষ বলছে, আপের সঙ্গে দিল্লির সাতটি আসনে জোটের দরজা খোলা। আর এক পক্ষ বলছে, আমরা তো ১৮ আসনে জোটের জন্য বসে আছি। লোকসভা ভোট শুরু হয়েছে গিয়েছে, মোদী-শাহকে হারাতে নেমে নিজেরাই কোন্দলে জর্জরিত কংগ্রেস-আপ।

দিল্লিতে সাত আসনের সূত্র
দিল্লিতে সাতটি আসনে রফাসূত্র খুঁজে পায়নি কংগ্রেস ও আম আদমি পার্টি। কংগ্রেস চাইছে তিনটি আসনে লড়তে। অর্থাৎ আপের জন্য থাকছে বাকি চারটি আসন। এই রফায় রাজি হয়নি আপ। আপের প্রস্তাব, তাই যদি হবে তাহলে হরিয়ানা-চণ্ডীগড়ে কেন তাদের আসন ছাড়া হবে না। জোট হোক ১৮ আসনে।

পাল্টা ১৮ আসনের সূত্র আপের
উল্লেখ্য, দিল্লিতে সাতটি আসন, হরিয়ানায় ১০টি ও চণ্ডীগড়ে একটি আসন রয়েছে লোকসভার। এই ১৮টি আসনে আপ আসন সমঝোতার প্রস্তাব দিয়েছে কংগ্রেসকে। কংগ্রেসের পাল্টা, আগে তো দিল্লির আসন সমঝোতা হোক। তারপর বাকি আসন সমঝোতা নিয়ে ভাবা যাবে।
|
রাহুলের টুইট খোঁচা
এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করেন, আপকে চারটি আসন ছাড়তে রাজি কংগ্রেস। তবু আপ রাজি নয় জোটে। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তোপ দেগে তিনি লেখেন, অরবিন্দ কেজরিওয়াল ইউ টার্ন নিয়ে সরে গিয়েছেন জোট আলোচনা থেকে। ফলে ধাক্কা খেয়েছে বিজেপি বিরোধী জোট। আপ-কংগ্রেস জোট হলে নির্মূল হবে বিজেপি, সেজন্য জোটের দরজা খুলেই রেখেছে কংগ্রেস।
|
কেজরির জবাব টুইটে
তার পরিপ্রেক্ষিতে রাহুলকে জবাব দিয়েছেন কেজরিওয়াল। তিনি লেখেন, কংগ্রেস প্রধান যতটা আসনরফায় ব্যস্ত, ততটা জোট গড়তে নন। প্রকৃত জোট হোক চাইছেন না তিনি। প্রকারান্তরে তিনিই বিজেপিকে শক্তি জোগাচ্ছেন। মুখে বলছেন, মোদী-শাহকে হারাতে চান। অথত তাঁদের সাহায্য করছেন জিততে। আপ মনে করে, দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ের ১৮টি আসনে জোটের প্রয়োজন ছিল। একইসঙ্গে উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যে বিরোধী ভোট ভাগ করার জন্য কংগ্রেসের দিকেই আঙুল তোলেন অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications