অমিত শাহকে 'রিভার্স গিয়ার ড্রাইভার' কটাক্ষ! কর্নাটকের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা কংগ্রেসের

নির্বাচনের দুই সপ্তাহ বাকি নেই। সেই পরিস্থিতিতে কর্নাটকে চলছে হাইটেক প্রচার। শুক্রবার এমনই এক সভা থেকে কংগ্রেসের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস তাঁকে রিভার্স গিয়ার ড্রাইভার বলে নিশানা করেছে। কংগ্রেসের অভিযোগ এই ব্যক্তিই জিএসটি, এমজিএনআরইজিএ এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিরোধিতা করেছিলেন।

কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয়েছে অমিত শাহ প্রথমে বিরোধিতা করলেও পরে বিষয়গুলিকে সমর্থন করেন। যে কারণে কংগ্রেস তাঁকে রিভার্স গিয়ার ড্রাইভার বলে নিশানা করেছে।

জয়রাম রমেশ কংগ্রেস

শুক্রবার কর্নাটকের একটি নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেছেন, এই নির্বাচনের এক দিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস রয়েছে, অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি। তিনি বলেছিলেন, এই নির্বাচনে মোদীর অধীনে ডাবল ইঞ্জিন সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। না হলে কংগ্রেস রিভার্স গিয়ারে রাজ্যকে পিছিয়ে নিয়ে যাবে।

অমিত শাহের এই মন্তব্যের পাল্টা কংগ্রেসে অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, যে ব্যক্তি সারা ভারতকে একত্রিত করতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছেন, তিনি অন্তত রিভার্স গিয়ারে নেই।

তিনি কটাক্ষ করে বলেন, যেই ব্যক্তি জিএসটি, এমজিএনআরইজিএ এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিরোধিতা করেছিলেন তারপর তাদের নিয়ে এগিয়েছিলেন, তিনিই আসল রিভার্স গিয়ার ড্রাইভার। তিনি আরও অভিযোগ করেন, তাঁর দল ইতিহাসকে বিকৃত করেছে এবং সামাজিক সম্প্রীতিকে নষ্ট করেছে।

অমিত শাহ বিজেপি

এবার কর্নাটকবাসী দুই জুজুধান দলের মধ্যে তিক্ত যুদ্ধের সাক্ষী থাকছে। কেননা শুক্রবার দুই-দলই বিপরীত দলের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। বিজেপি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রচারে এবং কংগ্রেস অমিত শাহ ও যোগী আদিত্যনাথের প্রচারে ওপরে নিষেধাজ্ঞার দাবি তুলেছে।

প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল নরেন্দর মোদীকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে খাড়গে বিজেপির আক্রমণের মুখে পড়েছেন। অন্যদিকে সংখ্যালঘুদের বিরুদ্ধে মন্তব্য করা এবং ভোট কেন্দ্রীক বৈষম্য করার অভিযোগে কংগ্রেস নিশানা করেছে অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+