তৃণমূল অযথা নাক গলিয়ে যাত্রা ভঙ্গ করছে কংগ্রেসের! বিজেপির ‘সুপারি’ নেওয়ার অভিযোগ
তৃণমূল অযথা নাক গলিয়ে যাত্রা ভঙ্গ করছে কংগ্রেসের! বিজেপির ‘সুপারি’ নেওয়ার অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, তৃণমূলই আসল কংগ্রেস। কংগ্রেস পচে গিয়েছে, বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে ওদের। আর রাহুল গান্ধীর সাফ কথা, বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসই। কংগ্রেসের সমালোচনা করে আর কংগ্রেস ভেঙে ওরাই বিজেপির পথ পরিষ্কার করে দিচ্ছে। গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়ে সরব হলেন কংগ্রসের প্রাক্তন সভাপতি।

তৃণমূল কংগ্রসের বিরুদ্ধে লড়ে বিজেপির জয়ের পথ সুগম করছে
১০ বছর পর ফের গোয়া বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তারপরই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সরব হন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, তৃণমূলই বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। ত্রিপুরার পাশাপাশি যেভাবে তারা অসম, মনিপুর, মেঘালয়, এমনকী গোয়ার দিকে অগ্রসর হচ্ছে, তাতে বিজেপির পোয়াবারো। কেননা তৃণমূল লড়লে কংগ্রসের ভোটেই থাবা বসাবে প্রথমে, তাতে বিজেপির জয়ের পথ সুগম হবে।

১০ বছর পর আবার তৃণমূল গোয়ার দিকে নজর দিয়েছে
২০১২ সালে গোয়ার নির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। সেবার কোনও ফল হয়নি। ১০ বছর পর আবার তৃণমূল গোয়ার দিকে নজর দিয়েছে। রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও'ব্রায়েন ও লোকসবার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে তারা গোয়ায় জল মাপতে চাইছেন। তাদের রিপোর্টের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তৃণমূল। এর আগে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিমকে দিয়ে সমীক্ষাও করানো হয়েছে গোয়ায়।

কংগ্রেস ভাঙিয়ে বিজেপির পথ পরিষ্কার করছে তৃণমূল
কংগ্রেসের অভিযোগ, ত্রিপুরা-মেঘালয়ের পাশাপাশি গোয়াতেও তারা কংগ্রেসকে ভাঙানোর খেলায় মেতেছে। তৃণমূল নেতারা গোয়ায় গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের বিধায়ক লুইজিনহো ফেলেরিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কংগ্রেস ভাঙিয়ে শক্তি অর্জন করলে কার পথ পরিষ্কার হবে, সেটা ভালো মতোই জানে তৃণমূল। তারপরও তারা একই পথে হাঁটছে। তাতেই পরিষ্কার বিজেপির সহায়তা আসলে কারা করছে। গোয়ায় লড়বে আপও।

তৃণমূল অযথা নাক গলিয়ে যাত্রা ভঙ্গ করছে কংগ্রেসের
কংগ্রেস মনে করছে, তৃণমূল ও আপ আসলে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে। যেখানে তাদের সঙ্গে লড়াই, সেখানে তারা বিরোধিতা করছে বিজেপির। কিন্তু অন্যত্র যেখানে মূল লড়াই কংগ্রেস ও বিজেপির, সেখানে নাক গলিয়ে যাত্রা ভঙ্গ করছে কংগ্রেসের। প্রকারান্তরে লাভ হচ্ছে বিজেপিরই। দিল্লিতে বিজেপি বিরোধী জোটের কথা বলে রাজ্যে রাজ্যে তৃণমূল ও আপের মতো দলগুলি কংগ্রেসকে বিপাকে ফেলে চলেছে।

সৌজন্যে প্রার্থী দিচ্ছে না তারা, মমতা কংগ্রেসকেই ভাঙছেন
বিজেপি বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াই চায় কংগ্রেস। তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরা প্রার্থী পর্যন্ত দেয়নি। তারপর থেকেই কংগ্রেসকে নিশানা করা হচ্ছে। ত্রিপুরায় কংগ্রেস ভাঙা হচ্ছে, মেঘালয়ে কংগ্রেস ভাঙার চেষ্টা করা হচ্ছে, এবার গোয়াতেও এখই পন্থা নিচ্ছে। বিজেপির গায়ে আঁচড়ও কাটতে পারেনি সে অর্থে। দোষের মধ্যে তৃতীয় শক্তি হয়ে প্রবেশ করে লড়াই সহজ করে দিচ্ছে বিজেপির।

তৃণমূল ও আপের মতো দলগুলি বিজেপির সুপারি নিয়েছে
বিজেপি বিরোধী ঐক্য মজবুত হলে বিজেপির বিপদ বাড়বে। কিন্তু বিরোধী ঐক্যকে নড়বড়ে করে দেওয়ার কাজ নাগাড়ে করে চলেছে তৃণমূল। আবার আপও একইভাবে তৃণমূলের দোসর হয়েছে। পরিস্থিতি এমনই যে, তৃণমূল ও আপের মতো দলগুলি যেন বিজেপির কাছ থেকে সুপারি নিয়েছে।

তৃণমূল ভিনরাজ্যে নজর দিয়ে বিজেপিকে সাহায্য করছে
তৃণমূল ২০১২-র নির্বাচনে গোয়া বিধানসভা নির্বাচনে লড়েছিল। ৪০ আসনের গোয়ায় ২০ আসনে প্রার্থী দিয়ে মাত্র ২ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। আর ত্রিপুরাতেও ২০১৮-র নির্বাচনে ৬০টির মধ্যে ২৪টি আসনে প্রার্থী দিয়ে ০.৩ শতাংশ ভোট পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মনিপুরে তবু একজন বিধায়ক পেয়েছিল তারা। এখন পঞ্জাবের দিকেও নজর রয়েছে তৃণমূলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংকে দলে নিয়ে তাঁরা চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে।

ত্রিপুরা থেকে অসম, মেঘালয় থেকে গোয়া- একই খেলা
এর আগে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে দলে টানার চেষ্টা করেছিল তৃণমূল। মুকুল সাংমা নাকি দলের হুইপ অস্বীকার করে কলকাতায় এসে অভিষেকের সঙ্গে বৈঠক করে যান। তা নিয়ে কম জল্পনা হয়নি। তবে মুকুল সাংমার তরফ থেকে তেমন সাড়া মেলেনি তারপর। সম্প্রতি ত্রিপুরায় সুবল ভৌমিকের মতো নেতাকে তৃণমূল ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের থেকে। তার আগে সুদীপ












Click it and Unblock the Notifications