কংগ্রেস-এআইইউডিএফ জোট কী করে বদলে দিতে পারে ২১-এর অসম নির্বাচনের সমীকরণ?

অসমে বিধানসভা নির্বাচন আগামী বছর। সেখানে এআইইউডিএফকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিতে চাইছে কংগ্রেস। গুয়াহাটিতে কংগ্রেস কোর কমিটির বৈঠকে এব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি জানানো হয়েছে। তবে এই জোট কীভাবে অসমের রাজনীতি বদলে দেবে?

সিএএ ও এনআরসিকে হাতিয়ার করতে চাইছে কংগ্রেস

সিএএ ও এনআরসিকে হাতিয়ার করতে চাইছে কংগ্রেস

ইতিমধ্যেই গতবছর অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের জন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে সংসদে। এই বিলই আসন্ন বিধানসভা নির্বাচনের শীর্ষ নির্বাচনী-ইস্যু হতে চলেছে পশ্চিমবঙ্গ ও অসমে। বিজেপি চাইছে আর অসমে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার লড়াইয়ে নামছে। তার আগে কংগ্রেস সিএএ ও এনআরসিকে হাতিয়ার করতে চাইছে।

সিএএ নিয়ে বিরোধীদের দাবি

সিএএ নিয়ে বিরোধীদের দাবি

সিএএ অনুযায়ী, ধর্মীয় নিপীড়নের কারণে যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বিতাড়িত বা পালিয়ে এসেছে, তাঁদেরকে নাগরিকত্ব প্রদানের করা হবে। শুধু অমুসলিমরাই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে। বিরোধীরা এই আইনকে মুসলমানদের প্রান্তিক করে দেওয়ার একটি চক্রান্ত হিসাবে ব্যাখ্যা করেছেন।

অসমে মহাজোট গঠনের প্ল্যান করছে কংগ্রেস

অসমে মহাজোট গঠনের প্ল্যান করছে কংগ্রেস

শুধু এআইইউডিএফকে সঙ্গে নিয়ে জোট করতে চাইছে না কংগ্রেস। তারা মহাজোট গঠন করে ভোটযুদ্ধে নামবে কংগ্রেস। সেই জোটে এআইইউডিএফও থাকবে। বিজেপি-বিরোধী সমস্ত দলের সঙ্গেই মহাজোটের রূপরেখা তৈরি করছে কংগ্রেস।

কংগ্রেসের টার্গেট অসমের ৩৫ শতাংশ মুসলমান

কংগ্রেসের টার্গেট অসমের ৩৫ শতাংশ মুসলমান

বিরোধী দলগুলির প্রত্যেক নেতাই বিজেপির হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা হিসাবে ব্যাখ্যা করেছেন সিএএ-কে। এই বিল মুসলমানদের প্রান্তিককরণের চেষ্টা বলে জানিয়েছে কংগ্রেস সদস্যরা। ফলে অসমের জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ মুসলমান কী অবস্থান নেয়, তার উপর নির্ভর করবে আসন্ন ভোটের ফল।

ধর্মীয় মেরুরণের তাস খেলছে দুই পক্ষই

ধর্মীয় মেরুরণের তাস খেলছে দুই পক্ষই

এই নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে অসমে ফের ধর্মীয় মেরুরণের তাস খেলেছে বিজেপি। আর সেই পথে হাঁটছে কংগ্রেসও। মুসলিম বনাম অমুসলিম বিতর্ক ফের প্রকট হবে উঠবে উত্তর-পূর্বের এই রাজ্যতে। আসন্ন নির্বাচনেই অসমে ধর্মীয় মেরুকরণের মোড়কে ভোট হতে পারে। আর তাতে লাভ হবে কংগ্রেসের। বিগত বিধানসভা নির্বাচনে অসমে কংগ্রেস ও বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ৭৮ শতাংশ মুসলিম ভোট পেয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+