আদানিদের সঙ্গে এক কেন্দ্রীয় মন্ত্রীর যোগ রয়েছে, ফের মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কংগ্রেসের

আদানিদের সঙ্গে মোদী সরকারের মন্ত্রীর যোগ রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছে কংগ্রেস।

আদানি ইস্যুতে আবারও মোদী সরকারকে নিশানা কংগ্রেসের। এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আদানিদের যোগ রয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। জয়রাম রমেশ টুইটে মোদী সরকারকে নিশানা করে লিখেছেন, হাম আদানিকে হ্যায় কৌন।

ফের মোদী সরকারকে নিশানা

ফের মোদী সরকারকে নিশানা

আদানি ইস্যুতে আবারও সুর চড়াল কংগ্রেস। এবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে দাবি করেছেন আদানিদের সঙ্গে যোগাযোগ রয়েছে এক কেন্দ্রীয় মন্ত্রী। কে সেই কেন্দ্রীয় মন্ত্রী তার নাম কিন্তু উল্লেখ করেননি তিনি। মোদী সরকারের বিরুদ্ধে আবারওও সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা। কটাক্ষ করে লিখেছেন হাম আদানিকে হ্যায় কৌন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন এবার তো মুখ খুলন প্রধানমন্ত্রীজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতে তেরোপাতার একটি প্রশ্নপত্র দিয়েছেন তিনি।

সাধারণ মানুষের সঞ্চয়ে হাত

সাধারণ মানুষের সঞ্চয়ে হাত

এসবিআই এবং এলআইসি দেশের সাধারণ মানুষের সবচেয়ে ভরসার জায়গা। এখানেই সঞ্চয় করেন দেশের সিংহভাজ সাধারণ মানুষ। সেই এসবিআই এবং এলআইটির টাকা আদানি গোষ্ঠীতে লাগানো হয়েছে বলে অভিযোগ। আদানি গোষ্ঠীকে বিপুল টাকা ঋণ দিয়েছে এসবিআই। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই সেই তথ্য প্রকাশ্যে এসেছে। সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক এসবিআই সহ দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্ককে তলব করে বৈঠক করেছে। যদিও এসবিআইয়ের চেয়ার ম্যান জানিয়েছেন, ঋণ দেওয়া হয়েছে ঠিকই তবে তাতে গ্রাহকদের সঞ্চয়ে টান পড়ার কোনও সম্ভাবনা নেই। কংগ্রেস অভিযোগ করেছেন সাধারণ মানুষের টাকা নিয়ে ছেলেখেলা করছে মোদী সরকার।

মোদীর সঙ্গে আদানিদের যোগ

মোদীর সঙ্গে আদানিদের যোগ

কংগ্রেস এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানি গোষ্ঠীর যোগাযোগ নিয়ে সরব হয়েছে। সংসদের বাজেট অধিবেশনে প্রকাশ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম বন্ধু এই শিল্পপতি গোষ্ঠী। মোদী ক্ষমতায় আসার পর থেকে কয়েকগুণ বেড়েছে আদানিদের সম্পত্তির পরিমান। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই আদানিদের সখ্যতা। প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিক ক্ষেত্রে সরকারি বরাত পেয়েছে আদানি গোষ্ঠী।

সংসদে আলোচনার দাবি

সংসদে আলোচনার দাবি

বাজেট অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। হিন্ডেনবার্গ রিপোর্টে ফাঁস হয়ে গিয়েছে আদানিদের কীর্তি। তারা বেআইনি ভাবে শেয়ার বাজারে দর বৃদ্ধি করিয়েছে বলে অভিযোগ। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছে কংগ্রেস। এদিকে অমিত শাহ দাবি করেছেন আদানিদের নিয়ে বিজেপির শঙ্কার কোনও কারণ নেই কারণ আদানিদের সঙ্গে বিজেপি কোনও সম্পর্কই নেই। পাল্টা বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন যদি তাঁদের কাছে কোনও প্রমাণ থেকে থাকে তাহলে আদালতে যাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+