দিল্লিতে কংগ্রেস-আপ জোটের সম্ভাবনা! দুপক্ষের আলোচনা জারি
নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আমদমি পার্টি।
নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আমদমি পার্টি। সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আপাতত ঠিক হয়েছে, দুপক্ষই ৩ টি করে আসনে লড়াই করবে। একটি আসনে লড়বে শরিক দল।

লোকসভা ভোটের দেরি নেই। সপ্তাহ খানেকের মধ্যেই দিন ঘোষণার সম্ভাবনা। এরই মধ্যে দিল্লি নিয়ে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দিল্লির সাতটি আসনের মধ্যে ছটিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও, কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালা। আপাতত জানা যাচ্ছে, জোট হলে দুদল তিনটি করে আসনে প্রার্থী দেবে। একটি আসন ছাড়া হবে শরিক দলকে।
শনিবার আম আদমি পার্টির তরফ থেকে দিল্লির ৭ টি লোকসভা আসনের মধ্যে ৬ টির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়। আপের তরফে জানানো হয়, দিল্লিতে কোনও মহাজোট হচ্ছে না।
পূর্ব দিল্লি আসনে আপ-এর তরফে প্রার্থী করা হয় অতিশিকে, দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী রাঘব চাড্ডা, চাঁদনি চক থেকে প্রার্থী পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পাণ্ডে, উত্তর পশ্চিম দিল্লি থেকে গুগন সিং এবং নতুন দিল্লি আসন থেকে ব্রজেশ গোয়েল। সপ্তম তথা পশ্চিম দিল্লির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আপের তরফ থেকে।
২০১৪-র নির্বাচনে বিজেপি দিল্লির সাতটি আসনের সবকটি আসনই দখল করেছিল। যদিও পরের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আপ। ৭৭ টি আসনের মধ্যে ৬৬টি দখল করেছিল আপ।
এর আগে দিল্লিতে মহাজোট নিয়ে বৈঠক হয়েছিল শারদ পাওয়ারের বাড়িতে। সেই বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা।












Click it and Unblock the Notifications