কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদিরাপ্পার বাড়িতে হামলা, পাথর ছোড়ার অভিযোগ
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাড়িতে হামলা চালানোর অভিযোগ। পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বানজারা কমিউনিটির সদস্যরা হামালা চালায় বলে অভিযোগ । শিমোগ্গার শিকারিপুরে ইয়েদুরাপ্পার বাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। কেন কর্নাটক সরকার তার সুপারিশ কেন্দ্রের কাছে পাঠাচ্ছে না সেই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বানজারা কমিউনিটির মানুষ। হঠাৎ করেই ইয়েদুরাপ্পার বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছিলেন তাঁরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড় লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাঁদের একটা শ্রেনিকে তপশিলি জাতি ঘোষণা করা সংরক্ষণের আওতায় আনা হয়েছে। এতে তাঁদের মধ্যে ভোদাভেদ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। পুরো বানজারা সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনা হয়েছে। সামনেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কর্নাটক সফরকালে একাধিকরা নিরাপত্তায় ত্রুটি ধরা পড়েছে। এই নিয়ে তৎপর হয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তায় থাকা নিরাপত্তাকর্মীরা।












Click it and Unblock the Notifications