ভোটারদের প্রভাবিত যা যা করেছে কংগ্রেস! দলে যোগ দেওয়া সাংসদের মন্তব্যে চাঞ্চল্য
কংগ্রেসে যোগ দিয়েই বিতর্কিত মন্তব্য সাংসদ কীর্তি আজাদের।
কংগ্রেসে যোগ দিয়েই বিতর্কিত মন্তব্য সাংসদ কীর্তি আজাদের। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন ইভিএম আসার আগে কংগ্রেস কর্মীরা তাঁর বাবার এবং তাঁর জন্য বুথ লুট করতেন, এমনটাই জানিয়েছেন দারভাঙার এই সাংসদ। দিন চারেক আগে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

কংগ্রেসে যোগ দেওয়ার পর দাড়ভাঙায় সমর্থকদের সামনে ভাষণ দিচ্ছিলেন কীর্তি আজাদ। সেখানেই কীর্তি আজাদ বলেন, কংগ্রেস কর্মীরা নগেন্দ্রজির জন্য বুথ লুট করত। এমন কি তাঁর বাবার এবং তাঁর জন্যও এই লুট করা হত। ১৯৯৯ সালের ভোটেও তা করা হয়েছিল। সেই সময় ইভিএম লাগু হয়নি।
বিহার কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা-এর বাবা ছিলেন নগেন্দ্র ঝা। কীর্তি আজাদের বাবা ভগবত ঝা আজাদ যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।
পরবর্তী সময়ে কীর্তি আজাদের কাছে ভোট লুট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় অন্যভাবে কথার উত্তর দেন কীর্তি আজাদ। তিনি বলেন, কংগ্রেসে
যোগ দেওয়ার পর স্বাগত ভাষণ দিচ্ছিলেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন কর্মীদের সামনে। কোনটা বলতে হবে, তিনি সেটা জানেন বলেও মন্তব্য করেন কীর্তি আজাদ। নিজের স্বপক্ষে কীর্তি বলেন, তিনি ভুল করে বলে ফেলেছেন, উত্তেজনার বশে বলে ফেলেছেন তিনি। কীর্তি আজাদ সফাই দিয়ে বলেন, তিনি বলতে চেয়েছিলেন, কংগ্রেস কীভাবে ভোটারদের প্রভাবিত করে।
এদিকে কীর্তি আজাদের মন্তব্য নিয়ে, আক্রমণ শানিয়েছে বিহারের শাসক দল। তবে এনডিএ-র দাবি, বিজেপিতে থাকার সময়ে ভোট লুট করে তাকে জিততে হয়নি। অন্য কোনও দলের হয়ে লড়াই করতে গেলে তাঁর জমানত জব্দ হয়ে যাবে বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি নিত্যানন্দ রাই।












Click it and Unblock the Notifications