গুরদাসপুর উপনির্বাচনে বিজেপিকে কুপোকাত করে বড় জয় কংগ্রেসের
গুরদাসপুর উপনির্বাচনে লড়ে ধাক্কা খেল কেন্দ্রের শাসক দল। রাজ্যের শাসক দল কংগ্রেস বড় জয় ছিনিয়ে নিল।
প্রয়াত বিজেপি সাংসদ বিনোদ খান্না ছেড়ে যাওয়া গুরদাসপুর উপনির্বাচনে লড়ে ধাক্কা খেল কেন্দ্রের শাসক দল। রাজ্যের শাসক দল কংগ্রেস বড় জয় ছিনিয়ে নিল। বিজেপির স্মরণ সালারিয়া ও আমআদমি পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ খাজুরিয়াকে হারিয়ে জয়ী হলেন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস প্রধান সুনীল জাখর।

নিকটতম বিজেপি প্রার্থীর চেয়ে এক লক্ষের বেশি ভোটে বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। জয়ের ব্যবধান ১ লক্ষ ৯৩ হাজার ২১৯। সুনীল জাখর ৪ লক্ষের বেশি ভোট পেয়েছেন। এদিকে বিজেপি পেয়েছে মাত্র ২ লক্ষ ৩৩ হাজারের মতো ভোট। আর আম আদমি পার্টি পেয়েছে মাত্র ১৮ হাজারের বেশি ভোট।
দিওয়ালির আগেই কংগ্রেসের নতুন পথ চলা শুরু হল বলে মত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের। লোকসভায় ধীরে ধীরে ক্ষমতা বাড়ছে বলেও মন্তব্য করেছেন আর এক কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা। তবে এর খুব বেশি প্রভাব আসন্ন হিমাচলপ্রদেশের নির্বাচনে পড়বে না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications