মোদীকে বিঁধতে 'চক্ষুশূল' নেতাজিই এখন 'চোখের মণি' কংগ্রেসের

এ বছরের স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, যোজনা কমিশন তুলে দেওয়া হবে। গতকাল অর্থাৎ রবিবার বিকল্প প্রতিষ্ঠানের রূপরেখা তৈরি করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করেন তিনি। কিন্তু এই বিষয়টা না-পসন্দ কংগ্রেসের। তাই কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, "১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, স্বাধীন ভারতের প্রথম কাজ হল জাতীয় স্বার্থে একটি জাতীয় পরিকল্পনা কমিশন তৈরি করা। সেই মতো কংগ্রেস জওহরলাল নেহরুকে সভাতি করে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিল। সুতরাং সুভাষচন্দ্র বসুর আদর্শের কথাও আমাদের মাথায় রাখতে হবে।"
নরেন্দ্র মোদী কংগ্রেসের এই সব সমালোচনা অবশ্য গায়ে মাখছেন না। তিনি জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে যোজনা কমিশন প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাই একটি যুগোপযোগী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।












Click it and Unblock the Notifications