Cong Govt In Karnataka: দুই বড় নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর করল কংগ্রেস সরকার! এখনও বাকি দুই
কর্নাটকের কংগ্রের সরকার (Cong Govt In Karnataka) দুই নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর করল। নির্বাচনী প্রতিশ্রুতিতে বেশ কয়েকটি প্রতিশ্রুতির মধ্যে ছিল অন্নভাগ্য আর গৃহ জ্যোতি প্রকল্প। অন্নভাগ্য প্রকল্পের অধীনে অতিরিক্ত পাঁচ কেজি চালের পরিবর্তনে সুবিধাভোগীদের জন্য নগদ এবং গৃহ জ্যোতি প্রকল্পের অধীনে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের সুবিধা দেওয়া হয়েছে।
কর্নাটকের কংগ্রেস সরকার পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটি সরকারি পরিবহণে মহিলাদের বিনামূল্যে পরিষেবা প্রদানের কাজ শুরু করেছে। এই প্রকল্পের না দেওয়া হয়েছিল শক্তি। তারপর শনিবার থেকে কার্যকর করা হলে অন্নভাগ্য ও জ্যোতি প্রকল্প।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, এই মাসের জন্য অন্নভাগ্য প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য অর্থপ্রদানের কাজ ১০ জুলাইয়ের পরে শুরু হতে পারে। অন্যদিকে গৃহজ্যোতি প্রকল্প ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এইমাসের বিদ্যুতের বিল অগাস্টের শুরুতে আসবে (Cong Govt In Karnataka)।
মুখ্যমন্ত্রী বলেছেন, জুলাই মাসের চালের পরিবর্তে জুলাই মাসেই সুবিধাভোগীদের অর্থপ্রদান করা হবে। যা সরাসরি চলে যাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা যেতে পারে ভোটের প্রতিশ্রুতি পালন করতে গিয়ে চাল সংগ্রহে বাধা পায় কর্নাটকের কংগ্রেস সরকার। তারপরেই ৩৪ টাকা কেজি দলে ৫ কেজির দাম সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে গৃহ জ্যোতি প্রকল্প নিয়ে রাজ্যের মন্ত্রী কেজে জর্জ বলেছেন, এই প্রকল্পের জন্য নাম নথিভুক্তির কাজ চলেছে। এখনও পর্যন্ত ৮৬.৫ লক্ষ গ্রাহক তাঁদের নাম নথিভুক্ত করেছেন। সরকারের পাঁচ প্রতিশ্রুতির মধ্যে দুটির বাস্তবায়নের কাজ এখনও বাকি রয়েছে।
বাকি দুই প্রতিশ্রুতির (Cong Govt In Karnataka) মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের মহিলা প্রধানকে মাসে ২ হাজার টাকা করে সহায়তা, স্নাতক বেকার যুবকদের মাসে ৩ হাজার টাকা করে সহায়তা, বেকার ডিপ্লোমা হোল্ডারদের দেড় হাজার টাকা করে সহায়তা। সরকার এই প্রতিশ্রুতির বাস্তবায়নে শীঘ্রই পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications