গুজরাত, হিমাচলের ভোটের ফলাফলের আগে এই রাজ্যটিতে ভোটযুদ্ধ জিতে নিল কংগ্রেস

বুথ ফেরত সমীক্ষা বলছে গুজরাত ও হিমাচল দুটি রাজ্যেই নিক্বাচনী ফলাফলে উঠতে চলেছে গেরুয়া ঝড়। তবে রবিবার পাঞ্জাবের পুরভোটে নিজের দখল এখনও কায়েম রাখল কংগ্রেস।

বুথ ফেরত সমীক্ষা বলছে গুজরাত ও হিমাচল দুটি রাজ্যেই নিক্বাচনী ফলাফলে উঠতে চলেছে গেরুয়া ঝড়। তবে রবিবার পাঞ্জাবের পুরভোটে নিজের দখল এখনও কায়েম রাখল কংগ্রেস। কংগ্রেস শাসিত পাঞ্জাবের পাতিয়ালা, অমৃতসর, জলন্ধরে ২৯ টি পুরসভা ও নগর পঞ্চায়েতের ভোটে জয় পকেটে পুরল কংগ্রেস।

গুজরাত, হিমাচলের ভোটের ফলাফলের আগে এই রাজ্যেটিতে ভোটযুদ্ধ জিতে নিল কংগ্রেস

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমৃন্দ সিং -এর কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়ে । ২৯ টির মধ্যে গোটা পাঞ্জাবে মোট ২০ টি আসন জিতে নিয়েছে কংগ্রেস। ৪১৪ টির ওয়ার্ডে ভোটের লড়াইয়ে ২৬৭ টিতে জিত নিজের দখলে রাখে কংগ্রেস। সেখানে বিডেপির দখলে মাত্র ১৫ টি ওয়ার্ড। সবচেয়ে খারাপ ফল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ-এর। এই পার্টির দখলে মাত্র ১ টি ওয়ার্ড রয়েছে।

এই নির্বাচনে শিরোমানি আকালি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপি-র আসন কমে গিয়েছে বলে অনেক বিশেষজ্ঞের দাবি। অন্যদিকে নিজের দাপট একইভাবে গোটা রাজ্যে বজায় রাখতে পেরেছে কংগ্রেস বলে মত অনেকের। যদিও এই পুর নির্বাচনকে ঘিরে বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে । যদিও তা পেরিয়েও পাঞ্জাবে নিজের আসন দখলে রেখেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+