দেশভাগের ভিডিও শেয়ারে বিজেপির নিশানায় নেহরু! পাল্টা কংগ্রেসের টার্গেটে 'আধুনিক' সাভারকার-জিন্না

দেশভাগের ভিডিও শেয়ারে বিজেপির নিশানায় নেহরু! পাল্টা কংগ্রেসের টার্গেটে 'আধুনিক' সাভারকার-জিন্না

দেশ স্বাধীন (Independence day) হওয়ার ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পড়তে চলেছে ভারত। স্বাধীনতার ইতিহাসে রয়েছে ভয়াবহ সব স্মৃতি। রয়েছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। বিজেপির (BJP) তরফ থেকে এদিন দেশ ভাগের আগের ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসও (Congress) পাল্টা বিজেপিকে নিশানা করেছে।

টুইটে ভিডিও প্রকাশ করে নেহরুর সমালোচনা

বিজেপির তরফে ৭ মিনিটের একটি ভিডিও তৈরি করা হয়েছে। পুরনো ফুটেজ ব্যবহার করে। যেখানে সঙ্গীতের পাশাপাশি দেশভাগের ছবি দেখানো হয়েছে। বিজেপির বিশেষভাবে সেখানে উল্লেখ করা হয়েছে, জওহরলাল নেহরু
পাকিস্তান প্রতিষ্ঠার জন্য মহম্মদ আলি জিন্নার মুসলিম লিগের দাবির কাছে আত্মসমর্পণ করেছিলেন।

টুইটে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যাদের ভারতের সাংস্কৃতি ঐতিহ্য, সভ্যতা, মূল্যবোধ, তীর্থস্থান সম্পর্কে জ্ঞান ছিল না, তারাই তিন সপ্তাহের মধ্যে বহু শতাব্দী ধরে একসঙ্গে বসবাসকারী মানুষের মধ্যে বিভাজন রেখা টেনেছে।

বিজেপির তরফে প্রশ্ন করা হয়েছে, বিভাজনককারী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব যাঁদের ওপরে ছিল, সেই সব লোকেরা সেই সময় কোথায় ছিল?

কেন র‍্যাডক্লিফকে অনুমতি

কেন র‍্যাডক্লিফকে অনুমতি

ভিডিওতে যাঁর মানচিত্রের মাধ্যমে ভারত বিভাজন হয়েছিল সেই র‍্যাডক্লিফের কথা বলা হয়েছে। গেরুয়া শিবিরের প্রশ্ন, যাঁর ভারতীয় ঐতিহ্য সম্পর্কে সামান্য ধারণা নেই, এমন একজনকে কীভাবে কয়েক সপ্তাহের মধ্যে ভারত ভাগের অনুমতি দেওয়া হয়েছিল।

পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে

গত বছর প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন ১৯৪৭ সালের ১৪ অগাস্ট দেশভাগের সময় ভারতীয়দের কষ্ট এবং ত্যাগের কথা জাতিকে স্মরণ করিয়ে দিতে প্রতিবছর এই দিনটিতে পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে পালন করা হবে। প্রধানমন্ত্রী সেই উপলক্ষে এদিন সাকেল এব্যাপারে টুইটও করেছেন।

আধুনিক দিনের সাভারকার, জিন্নারা জাতিকে বিভাজনের চেষ্টা চালাচ্ছেন

বিজেপির এই ভিডিও-র প্রেক্ষিতে কংগ্রেসের তরফে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ কটাক্ষ করে বলেছেন, এই দিনটিকে স্মরণ করার আসল উদ্দেশ্য হল বর্তমান রাজনৈতিক লড়াইয়ে দেশভাগের বেদনাদায়ক ঐতিহাসিক ঘটনাকে কাজে লাগানো। টুইটে তিনি বলেছেন, আধুনিক দিনের সাভারকার, জিন্নারা জাতিকে বিভাজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, বিজেপি দেশ ভাগের ঘটনাকে ঘৃণার প্রচারে ব্যবহার করতে চাইছেন। তিনি দেশভাগে বিজেপির ব্যাখ্যাকেও চ্যালেঞ্জ করেছেন।

সাভারকার- শ্যামাপ্রসাদকে নিশানা

সাভারকার- শ্যামাপ্রসাদকে নিশানা

জয়রাম রমেশ বলেছেন, এটা সত্যি যে সাভারকার দুই জাতি তত্ত্বের উদ্ভাবক ছিলেন। আর জিন্না বিষয়টির নিখুঁত রূপ দিয়েছিলেন। তিনি সর্দার প্যাটেলের কথা উল্লেখ করে বলেছেন, তিনি অনুভব করেছিলেন দেশভাহকে মেনে না নিলে ভারত অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যাবে। জয়রাম রমেশ জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির
কথা উল্লেখ করে বলেছেন, তিনি (শ্যামাপ্রসাদ) শরৎচন্দ্র বসুর ইচ্ছার বিরুদ্ধে বঙ্গভঙ্গের পক্ষে মত দিয়েছিলেন। তিনি বলেছেন, জাতীয় কংগ্রেস, গান্ধী, নেহরু, প্যাটেল জাতিকে একত্রিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+