প্রচারের পারদ বাড়ছে হিমাচলে, টিকিট বন্টন নিয়ে কংগ্রেস ও গেরুয়া শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে
প্রচারের পারদ বাড়ছে হিমাচলে, টিকিট বন্টন নিয়ে কংগ্রেস ও গেরুয়া শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে
ইতিমধ্যে হিমাচলের ভোটের দিন প্রকাশ পেয়ে গেছে। আর তারসঙ্গেই চলছে জোর কদমে প্রচার। হিমাচল প্রদেশে বিজেপি নিজেদের শক্তি ধরে আবার সরকার গঠন করতে পারবে নাকি কংগ্রেস তার হারানো ঐতিহ্য ফিরে পাবে, তা সময়ই বলবে। কিন্তু দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশের ৩০টি আসন। এই ৩০টি আসনের ওপরেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

৩০টি আসন ঘিরে বাড়ছে উত্তেজনা
হিমাচল প্রদেশে ক্রমেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ৩০টি আসন। তারমধ্যে কাঁকড়া জেলায় রয়েছে ১৫টি আসন, মাণ্ডিতে রয়েছে ১০টি আসন এবং চাম্বারের পাঁচটি আসন। এই ৩০টি আসন ঘিরে একাধিক সমস্যা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো সমস্যার সমাধান টানতে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। অনেকক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জেরে দলগুলোর অভ্যন্তরীণ অশান্তি আরও বেড়ে গিয়েছে। দুই পক্ষই অশান্তির ইতি টানতে চাইছে।

বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব
বিজেপির অভ্যন্তরে টিকিট বন্টন নিয়ে ইতিমধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। যা গেরুয়া শিবিরকে যথেষ্ঠ অস্বস্তিতে ফেলেছে। দ্বন্দ্ব থামাতে ইতিমধ্যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা হিমাচলের বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেছেন। হিমাচল প্রদেশে বিজেপির নেতারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে জেপি নাড্ডা হিমাচল প্রদেশের ব্রিটিশ আমলের পিটার হফ ভবনে রয়েছেন। সেখানে তিনি দফায় দফায় দলের অভ্যন্তরে বৈঠক করেছেন। জানা গিয়েছে, কুল্লুর নেতা মহেশ্বর সিং নাড্ডার নির্দেশে সিমলা গিয়েছেন। সেখানে তিনি নাড্ডার সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসেন। প্রাক্তন সাংসদ মহেশ্বর সিং অটল বিহারী বিজপেয়ীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিজপি নরোত্তম ঠাকুরকে আসন থেকে টিকিট দেওয়াপ পর তীব্র প্রতিক্রিয়া দেখান মহেশ্বর সিং। তিনিও মনোনয়ন জমা দেন।

নাড্ডার সঙ্গে হিমাচলের বিজেপি নেতাদের বৈঠক
বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে মহেশ্বর সিং একাধিকবার বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকের ফলাফল এখনও জানা যায়নি। মহেশ্বর সিং মনোনয়ন প্রত্যাহার করবে কি না নিশ্চিত নয়। তব মহেশ্বর সিংয়ের পাশাপাশি হিমাচলের নেতা কর্মীদের সঙ্গে জেপি নাড্ডা দফায় দফায় বৈঠক করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি শুক্রবার দিল্লি ফিরে যান।

কংগ্রেসের অভ্যন্তরে দ্বন্দ্ব
বিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে টিকিট বন্টন নিয়েও কংগ্রেসের অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে। তবে কংগ্রেসের হিমাচল প্রদেশের ইউনিটের তরফে জানানো হয়েছে, টিকিট বন্টন নিয়ে গুটি কয়েক কংগ্রেস নেতার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার হিমাচল সফর নিয়ে কংগ্রেস নেতারা উত্তেজিত। অনুমান করা হচ্ছে, হিমাচল প্রদেশ সফরে এসেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিদ্রোহী কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করবেন।












Click it and Unblock the Notifications