বাড়ছে সংঘাত, নয়া আইটি আইনের হুঁশিয়ারির তোয়াক্কা না করে বিদেশিকেই বড় দায়িত্ব টুইটারের
বাড়ছে সংঘাত, নয়া আইটি আইনের হুঁশিয়ারির তোয়াক্কা না করে বিদেশিকেই বড় দায়িত্ব টুইটারের
কেন্দ্রের নয়া তথ্য-প্রযুক্তি আইন নিয়ে টানাপোড়েনের মাঝেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের অ্যাকাউন্ট ব্লক করে খবরের শিরোনামে উঠে এসেছিল টুইটার। এমনকী চলতি সপ্তাহের শুরুতে ভারতের ভুল ম্যাপ নিয়েও বিতর্ক জড়ায় এই বিশ্বখ্যাক মাইক্রোব্লগিং সংস্থা। এদিকে আইটি আইন নিয়ে বিতর্কে জড়ালেও ওই আইনের একটি শর্ত আংশিক মেনে ভারতের জন্য রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগ করেছিল টুইটার ইন্ডিয়া। কিন্তু তারপরেও থামেনি বিতর্ক।

কয়েকদিন কাটতে না কাটতেই গতকাল অন্তর্বর্তীকালীন রেসিডেন্ট গ্রিভান্স অফিসার ধর্মেন্দ্র চতুরের পদত্যাগে দানা বাঁধে বিতর্ক। এবার সেই বিতর্কের রেশ থিতু হতে না হতেই ভারতে রেসিডেন্ট গ্রিভান্স পদে নতুন নিয়োগ করল টুইটার। তবে এবার আর কোনও ভারতীয় নয়। নয়া এই পদে দায়িত্ব পেলেন ক্যালিফোর্নিয়ার জেরেমি কেসেল।
এই জেরেমি কেসেলই আবার টুইটারের গ্লোবাল লিগাল পলিসি ডাইরেক্টর কাজ করেন। যদিও এরপরেও পিছু ছাড়ছে না বিতর্ক। কেন্দ্রের নয়া আইটি আই অনুসারে দেশীয় ইউজাররা যাতে সহজে তাদের সমস্যার কথা জানাতে পারেন এবং দ্রুত সেই সমস্যার সমাধান করা সম্ভব হয় সেই জন্য প্রতিটি সংস্থার গ্রিভান্স অফিসার পদে কোনও ভারতীয়কে বসানোর নির্দেশ দেয় কেন্দ্র।
পাশাপাশি নতুন নীতি অনুযায়ী,সোশ্যাল মিডিয়ায় বা ওটিটি প্ল্যাটফর্মগুলিতে কোনও কনটেন্ট নিয়ে যদি কেন্দ্র অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যে তা সরিয়ে দিতে হবে। আর ঠিক এই নির্দেশেই আপত্তি তুলেছে একাধিক সংস্থা। ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে এমন সব সোশ্যাল মিডিয়াকে এই নীতি মানতে হবে বলে সাফ জানায় কেন্দ্র। কিন্তু বর্তমানে এই পদে টুইটারের একজন মার্কিনির নিয়োগ ঘিরে বাড়ছে বিতর্ক।












Click it and Unblock the Notifications