ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয় বংশোদ্ভুতকে অপহরণ করে খুন, শোক প্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয় বংশোদ্ভুতকে অপহরণ করে খুন, শোক প্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
মধ্য ক্যালিফোর্নিয়ার বন্দুকের নলের মুখে ভারতীয় বংশোদ্ভুত চারজনকে অপহরণ করা হয় সোমবার। তাদের মধ্যে আট মাসের একটি শিশু রয়েছে। শেরিফ ভার্ন ওয়ার্নকে বুধবার জানান, মার্সেড কাউন্টির বাগানে একটি শিশু সহ চার জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপযুক্ত ব্যবস্থা নেবেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর টুইট
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বৃহস্পতিবার টুইট করে বলেন, ক্যালিফোর্নিয়ায় চার ভারতীয়কে প্রথমে অপহরণ করা হয়। তারপর হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে একটি আট মাসের শিশুও রয়েছে। শোকতপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাই। আশা করছি এস জয়শঙ্কর এই বিষয়ে বিচারের চেষ্টা করবেন।

অপহরণের ভিডিও প্রকাশ
সোমবার মধ্য ক্যালিফোর্নিয়া থেকে একই পরিবারের চার সদস্যকে অপহরণ করা হয়। এই বিষয়ে শেরিফ ভার্ন ওয়ার্নকে একটি ভিডিও প্রকাশ করেন। বুধবার সাংবাদিক বৈঠকের সময় তিনি বলেন, আমরা যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হয়েছে। আট মাসের শিশু সহ চার ভারতীয় বংশোদ্ভুতকে খুন করা হয়েছে। মার্সেড কাউন্টির একটি বাগান থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। এই পরিবারটি মূলত পঞ্জাবের হোসিয়ার পুরের হারসি পিণ্ডের বাসিন্দা।

অপহরণকারীর আত্মহত্যার চেষ্টা
সালগাদোর নামে ৪৮ বছরের এক ব্যক্তি সোমবার ভারতীয় বংশোদ্ভুত চার ব্যক্তিকে অপহরণ করে। তারপরে ভারতীয় বংশোদ্ভূতদের গাড়ি জ্বালিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে অপহরণের সময় সালগাদোরকে দেখতে পাওয়া যায়। এরপরেই পুলিশ সালগাদোর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। সালগাদোর বাড়িতে পুলিশ অভিযান চালানোর উদ্দেশে গেলে তাকে আহত অবস্থায় পায়। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত সালগাদোর আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালগাদো পরিবারের সদস্যরা পুলিশের কাছে অপহরণের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, সালগাদোর তাঁদের এই অপহরণের কথা স্বীকার করেছে।

খুনের উদ্দেশে অপহরণ
পুলিশের তরফে জানানো হয়েছে, সালগাদোর অবস্থা গুরুতর। এখনও অবধি তদন্তকারী আধিকারিকেরা কথা বলতে সক্ষম হয়নি। যার জেরে সালগাদোরকে এখনও জেরা করা সম্ভব হয়নি। অন্যদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে, সালগাদোর কোনও মুক্তিপন চায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকেই ভারতীয় বংশোদ্ভূত চার জনকে অপহরণ করা হয়েছিল খুনের উদ্দেশ্য নিয়েই।

অপহরণকারীর অপরাধের রেকর্ড
অন্যদিকে, সালগাদোর বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে। পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ পদার্থ রাখার জন্য সালগাদোর জেল হয়েছিল। ২০১৫ সালে সালগাদোর জেল থেকে মুক্তি পান। পুলিশ সূত্রের খবর, সালগাদোর বা তার পরিবারের সঙ্গে এখনও পর্যন্ত ভারতীয় বংশোদ্ভুত ওই পরিবারের কোনও যোগসূত্র পায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications