Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Ticket Concession: বাচ্চার বয়স পাঁচ বছরের বেশি হলেও অর্ধেক টিকিটের দাম! রেলের বড় ছাড়ের বিষয়ে জানেন

Railway Ticket Concession: প্রত্যেকদিন ভারতীয় রেলে (Indian Rail) কয়েক লাখ মানুষ যাত্রা করে থাকেন। কেউ পরিবার নিয়ে যাত্রা করেন তো কেউ আবার ব্যক্তিগত কাজে কিংবা অফিসের কাজে ট্র্যাভেল করেন রেলে। অনেকে পরিবারের সঙ্গে হোক কিংবা একা সন্তানকে নিয়েও যাত্রা করে থাকেন। টিকিট রিজার্ভেশন করেই সবাই যাত্রা করে থাকেন।

কিন্তু জানেন শিশুদের নিয়ে যাত্রা করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে ভারতীয় রেলে। এমনকি টিকিটের বড় ছাড় থাকে। কিছু কিছু ক্ষেত্রে ছোটদের অর্ধেক টিকিটের চার্জ দিতে হয়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্র আছে যেখানে শিশুরা রেলপথে ভ্রমণ করে তাদের টিকিট চার্জ (Railway Ticket Concession) করা হয় না।

Railway Ticket Concession

এই বিষয়ে জানেন রেলওয়ের কী নিয়ম রয়েছে। অনেকেই না জেনে সমস্যার মধ্যে পড়ে কিংবা টিকিট কেটে নেন। এক নজরে জেনে নিন রেলের বিস্তারিত নিয়ম -

Railway Ticket Concession: এই শিশুদের টিকিটের দরকার নেই

ভারতীয় রেল বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেয় টিকিটের দামের উপর। এমনকি বেশ কিছু শিশু যারা ভারতীয় রেলের এই নিয়ম অনুসারে ট্রেনে বিনামূল্যে যাত্রা করতে পারেন। কোন ক্ষেত্রে সেই সুযোগ পাওয়া যায়? রেলের নিয়ম বলছে, যদি এক থেকে চার বছরের মধ্যে কোনও শিশু অভিভাবকের সঙ্গে যাত্রা করেন তাহলে আলাদা করে টিকিট কাটার কোনও প্রয়োজন হবে না। একেবারে বিনামূল্যেই পরিবারের সঙ্গেই যাত্রা করতে পারবে নির্ধারিত এই বয়সের শিশুরা।

Railway Ticket Concession: হাফ টিকিটের দাম দিতে হয়

ভারতীয় রেলের নিয়ম অনুসারে যেমন ১ থেকে চার বছর বয়সের শিশুদের কোনও টিকিট লাগে না। তেমনই এমন কিছু শিশু আছে তাঁদের নিয়ে হাত্রা করার জন্য রেল পুরো টিকিটের টাকা নেয় না। এক্ষেত্রেও রয়েছে রেলের নিয়ম। আর সেই নিয়ম বলছে, পাঁচ থেকে ১২ বছরের মধ্যে একটি শিশুর জন্য একটি হাফ টিকেট কিনতে পারেন। তবে এজন্য পুরো আসন পাওয়া যাবে না। পরিবারের কোনও সদস্যের সঙ্গে আসন ভাগাভাগি করে নিয়ে ভ্রমণ করতে হবে। তবে আলাদা এবং সম্পূর্ণ আসন নিতে চাইলে অবশ্য পুরো টাকা টিকিটের দিতে হবে।

Railway Ticket Concession: বয়স্করাও টিকিটে ছাড় পেতেন

৬০ বছর বয়স হলেই ভারতীয় রেল ট্রেনের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতেন। কিন্তু করোনার সময় থেকে তা বইন্ধ হয়ে যায়। এরপর থেকে আর চালু হয়নি। আগামীদিনেই এই নিয়ম চালু করার কোনও খবর রেল সূত্রে নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+