Indian Railway Ticket Concession: ১০০ টাকার টিকিটের ৪৬ শতাংশ ছাড়! সংসদে বড় ঘোষণা রেলমন্ত্রীর

Indian Railway Ticket Concession: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ মানুষ যাত্রা করে থাকেন! বিশ্বের অন্যতম বৃহত রেল ট্র্যাক ছড়িয়ে ভারতেই। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এখনও ট্রেনই ভরসা। বিপুল এই যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে রেল।

নতুন বন্দে ভারত এক্সপ্রেস আনা থেকে শুরু করে লাইনগুলির মান উন্নত করা হচ্ছে। অনেক বেশি আধুনিক হচ্ছে কোচগুলিও। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে যে ছাড় টিকিটে আগে পাওয়া যেত তা আর পাওয়া যায় না (Indian Railway Ticket Concession) !

Indian Railway Ticket Concession

তবে এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) জানিয়েছেন, ভারতীয় রেলের তরফে প্রত্যেক বছর সমস্ত শ্রেণির যাত্রীদের টিকিটের উপর ৫৬,৯৯৩ কোটি টাকা ভর্তুকি হিসাবে দেওয়া হয়। যাতে প্রত্যেক টিকিটের উপর ৪৬ শতাংশ ছাড়ও রয়েছে বলে জানান রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)। সংসদে শীতকালীন অধিবেশন চলছে।

আর সেখানেই টিকিটের উপর ছাড় দেওয়া নিয়ে রেলমন্ত্রীকে প্রশ্ন করা হয়! কবে থেকে বন্ধ হয়ে যাওয়া ছাড় মিলতে পারে সে বিষয়ে জানতে চাওয়া হয়। সেই উত্তরেই এদিন লোকসভায় এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, যদি টিকিটের দাম ১০০ টাকা হয়, তাহলে রেল শুধুমাত্র ৫৪ টাকা নেয়। বাকি ৪৬ শতাংশ ছাড় সমস্ত যাত্রীদের দেওয়া হয়।

আর তা বলতে গিয়েই এদিন রেলমন্ত্রী বলেন, ভারতীয় রেলওয়ে প্রতি বছরেই সমস্ত শ্রেণীর যাত্রীদের মোট ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকা ভর্তুকি দেয়। ফলে নতুন করে যে কোনও ছাড় দেওয়া সম্ভব নয় তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। একই সঙ্গে র‍্যাপিড ট্রেন পরিষেবা এবং অন্যান্য ট্রেন নিয়েও কথা বলেন। জানান, রেলওয়ে ভুজ এবং আহমেদাবাদের মধ্যে নমো ভারত র‍্যাপিড রেল পরিষেবা শুরু করে দিয়েছে। এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছে বলেও এদিন জানান রেলমন্ত্রী।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, নমো ভারত র‍্যাপিড রেল ভুজ এবং আহমেদাবাদের মধ্যের প্রায় ৩৫৯ কিলোমিটার দূরত্ব মাত্র ৫ ঘন্টা ৪৫ মিনিটে যাত্রা করে। তবে পরিষেবা আরও উন্নত করার কাজ করা হচ্ছে বলেও এদিন লোকসভায় জানান রেলমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ। বলে রাখা প্রয়োজন, গত অধিবেশনে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক বিষয় নিয়ে উত্তর দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনকি কেন বন্দে ভারত স্লিপার দেরিতে আসছে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+