এই নিয়মের তোয়াক্কা না করাতেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, আশঙ্কা বিশেষজ্ঞদের

টেস্টিংয়ের পরিমাণ কমার কারণেই বাড়ছে উদ্বেগ, কর্ণাটকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

গত কয়েকদিনে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যায় অনেকটাই পারাপতন দেখতে পাওয়া গিয়েছে। ২০০ টি জেলায় প্রায় তিন মাস পর নামতে শুরু করেছে করোনা গ্রাফ। এদিকে এত কিছুর পরেও উদ্বেগ কমছে না বেশ কয়েকটি রাজ্যে। সবথেকে চিন্তা বাড়াচ্ছে কর্ণাটকের করোনা টেস্টিং। যা বর্তমানে অনেকটাই কমে যাওয়াতে নতুন করে উদ্বেগ বাড়ছে।

আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ

আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ

সূত্রের খবর, গত সোমবার কর্ণাটকে ৯৭ হাজার ২৩৬ টি করোনা টেস্ট হয়। গত ২৪ ঘণ্টায় তা নেমেন দাঁড়িয়েছে ৯৩ হাজারে। এদিকে একমাস আগেও এই সংখ্যা ছিল ১ লক্ষ ৯০ হাজারের উপর। তবে আচমকা এই পারাপতনেই বাড়ছে উদ্বেগ। ওয়াকিবহাল মহলের ধারণ, রাজ্যের করোনা গ্রাফের উন্নতি দেখাতেই টেস্টিং কমাচ্ছে একাধিক রাজ্যে। কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

 একমাসে কার্যত অর্ধেক হয়ে গেল করোনা টেস্ট

একমাসে কার্যত অর্ধেক হয়ে গেল করোনা টেস্ট

এদিকে সোমবার ৯৭ হাজারের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হলে তার মধ্যে ৩৮ হাজার ৬০৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। সেখানে মঙ্গলবার ৯৩ হাজারের মধ্যে ৩০ হাজারের বেশি মানুষের করোনা রিপোর্ট পজেটিভ আসে। যার অর্থ দাঁড়ায় টেস্টে অংশ নেওয়া প্রতি তিন জন মানুষের মধ্যে গড়ে একজনই করোনার শিকার। রাজ্যের পজিটিভিটি হারও রয়েছে উচ্চগ্রামে।

 টেস্টিংয়ের পরিমাণ কমাতেই বাড়ছে উদ্বেগ

টেস্টিংয়ের পরিমাণ কমাতেই বাড়ছে উদ্বেগ

এমতাবস্থায় টেস্টিংয়ের পরিমাণ কমিয়ে কার্যত করোনার আরও একটি ঢেউকেই ডেকে আনছে কর্ণাটক সরকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। আর টেস্টিং না হলে আইসোলেশন, কোয়ারেন্টাইন, এমনকী করোনা রোগীদের সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়াও সম্ভব হচ্ছে না। তারপরে নিঃশব্দে বেড়ে চলেছে মারণ করোনা। এদিকে গত ২৮ এপ্রিলও রাজ্যে ১.৭২ লক্ষ করোনা টেস্ট হয় বলে জানা যায়। কিন্তু ২৪ এপ্রিল আবার এই পরিমাণ ছিল ১ লক্ষ ৯০ হাজারের উপরে। সহজ কথায় এপ্রিলের শেষ থেকেই রাজ্যে কমতে শুরু করেছে করোনা টেস্টের পরিমাণ।

 একনজরে কর্ণাটকের করোনা গ্রাফ

একনজরে কর্ণাটকের করোনা গ্রাফ

এদিকে দেশের করোনা তালিকায় এখনও পর্যন্ত মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। এমনকী দেশের অন্যতম প্রধান করোনা হটস্পটেও পরিণত হয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনার কবলে পড়েন ৩০ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৫২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লক্ষ ৭২ হাজারের উপরে। মোট মৃত্যু ছাড়িয়েছে ২২ হাজারের গণ্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+