টিকাকরণে জোর দিয়েও কমছে না উদ্বেগ, কেরলের উর্ধ্বমুখী করোনা গ্রাফে আতঙ্ক গোটা দেশে
টিকাকরণে জোর দিয়েও কমছে না উদ্বেগ, কেরলের উর্ধ্বমুখী করোনা গ্রাফে আতঙ্ক গোটা দেশে
গত সপ্তাহেই একটানা ৪ দিন ২০ হাজারের বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে কেরলে। এমনকী গোটা দেশের মধ্যে অর্ধেকের কাছাকাছি করোনা রোগীই বর্তমানে কেরলের। এমনকী গোটা দক্ষিণভারতের সংক্রমণের নিরিখেও শীর্ষে রয়েছে কেরল। এদিকে করোনা কালের শুরু থেকে গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক উদ্বেগ দেখা গেলও বর্তমানে অনেকটাই কমেছে উদ্বেগ। কিন্তু কিছুতেই করোনা পারা নামছে না কেরলে।

উদ্বেগ বাড়ছে ৮ রাজ্যে
এদিকে গত দুদিনের পরিসংখ্যান বলছে বর্তমানে দেশের মধ্যে ৮ রাজ্যেই সর্বাধিক বাড়ছে করোনা উদ্বেগ। আর সকলের মধ্যে শীর্ষ রয়েছে কেরল। এমনকী বর্তমানে সাপ্তাহিক করোনা সংক্রমণের ক্ষেত্রে কেরলে ১৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। বর্তমানে দক্ষিণের এই রাজ্যে প্রত্যেকদিনই ২০ হাজারের কাছাকাছি আক্রান্তের খোঁজ মিলছে।

৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
অন্যদিকে উদ্বেগ বাড়ছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। প্রায় ৫০ শতাংশ পর্যন্ত সক্রিয় রোগী বাড়তে দেখা গিয়েছে মিজোরামে, মেঘালয়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২৭ শতাংশ। অন্যদিকে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ এবং লাক্ষাদ্বীপেও সাপ্তাহিক সক্রিয় রোগীর ক্ষেত্রে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছে। যদিও গোটা পরিসংখ্যানে একমাত্র ব্যতিক্রম কেরল। কারণ কোনও রাজ্যেই সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষের বেশি নেই। সেখানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে কেরলে।

কোথায় দাঁড়িয়ে সক্রিয় রোগীর সংখ্যা
কেরলে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ১ লক্ষ ৭৩ হাজারের উপরে। আর তাতেই বাড়ছে উদ্বেগ। এদিকে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতের মতো বড় রাজ্যগুলিতে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ১ হাজারের নিচে। অন্যদিকে বর্তমানে দিল্লিতে ৫৬৮ টি সক্রিয় কেস রয়েছে বলে জানা যাচ্ছে। তবে করোনা উদ্বেগ বাড়লেও অন্যান্য রাজ্যের তুলনায় টিকাকরণের ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে রয়েছে কেরল।

উদ্বেগ বাড়লেও টিকাকরণে এগিয়ে
বর্তমানে কেরলের ২৩ শতাংশ জনতার করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। সেখানে দিল্লিতে সম্পূর্ণ করোনা টিকা পেয়েছেন ২১ শতাংশ মানুষ। রাজস্থানে এই হার ১৫ শতাংশ। অন্যান্য রাজ্যে তা আরও কম। এদিকে নতুন আশার আলো দেখিয়ে দৈনিক আক্রান্তের পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যা রোজই কমছে মহারাষ্ট্রে। বর্তমানে মারাঠা ভূমে সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ কমে গিয়েছে বলে জানা যাচ্ছে।

কি বলছে কেরলের করোনা পরিসংখ্যান
এদিকে কেরলে এখনও পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৪৯ হাজারের বেশি। সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ১ লক্ষ ৭৩ হাজারের বেশি। মারা গিয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। এদিকে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আয়তনে অনেকটাই ছোট কেরল। সেখানে করোনার এই ব্যাপক বৃদ্ধিতে উদ্বেগ যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications