মধ্যপ্রদেশে বিজেপিকে উৎখাতের ডাক দলেরই নেতা 'কম্পিউটার বাবা'-র

মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের আর বেশিদিন বাকী নেই। তার মধ্যেই নতুন করে গোলমাল বাঁধালেন দলের নেতা তথা রাজ্যের প্রতিমন্ত্রী নাওদেও দাস ত্যাগী।

মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের আর বেশিদিন বাকী নেই। তার মধ্যেই নতুন করে গোলমাল বাঁধালেন দলের নেতা তথা রাজ্যের প্রতিমন্ত্রী নাওদেও দাস ত্যাগী। তবে এই নামে মানুষ তাঁকে চেনে না। চেনে কম্পিউটার বাবা নামে। এতদিন সরকারের ছিলেন। এবার প্রতিমন্ত্রীর পদ থেকে বেরিয়ে এসে শিবরাজ সিং চৌহানের সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি।

মধ্যপ্রদেশে বিজেপিকে উৎখাতের ডাক কম্পিউটার বাবা-র

কম্পিউটার বাবা বলেছেন, শিবরাজ সিংয়ের সরকার জনবিরোধী ও সাধুদের হিতে কাজ করছে না। সাধুদের একাংশকে নিজের গুণগান গাওয়াতে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। এমনই অভিযোগ কম্পিউটার বাবার।

শিবরাজ সিংয়ের বিজেপি সরকারের বিরুদ্ধে জব্বলপুর থেকে শুরু করে মঘ্যপ্রদেশের নানা স্থানে সভা করার কথা জানিয়েছেন তিনি। নর্মদা সংসদ নামে সাধুদের যে সংগঠনের সঙ্গে তিনি যুক্ত সেই সংগঠনের সাধুরাও সকলে এককাট্টা হয়ে সরকারের বিরুদ্ধে প্রচারে নামবে বলে দাবি করেছেন নামদেও।

এই সরকার দুর্নীতিগ্রস্ত এবং একে সরিয়ে নতুন সরকার আনতেই হবে। এই প্রসঙ্গে ব্যাপক দুর্নীতি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, বালি মাফিয়ার কাজ ও অন্যান্য কাজের উল্লেখ করেছেন কম্পিউটার বাবা। ভোটের আগেই মন্ত্রিত্ব ছেড়ে সরাসরি দলের বিরোধিতায় নামায় মধ্যপ্রদেশে বিজেপি আরও কিছুটা বিপাকে পড়ল বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+