শ্রীনগরে বিক্ষোভ দেখাচ্ছে ১০,০০০ কাশ্মীরি! কী রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের
কাশ্মীর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের পরেই নাকি বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে উপত্যকায়।
কাশ্মীর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের পরেই নাকি বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে উপত্যকায়। প্রায় ১০.০০০ কাশ্মীরি নাকি পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন উপত্যকায়। এমনই খবর ছড়িয়ে পড়েছে। শনিবার বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভ হয়েছে বটে। তবে সেই বিক্ষোভে ২০ জনেরও কম কাশ্মীরি সামিল হয়েছিলেন।

বিক্ষোভ নয়, প্রয়োজনে কাশ্মীরিরা রাস্তায় বেরিয়েছেন
শ্রীনগর ও বারামুল্লায় যে বিক্ষোভ হয়েছে তাতে ২০ জনও ছিলেন না এমনই দাবি অমিত শাহদের। ৩৭০ ধারা বাতিলের পর গতকালই প্রথম ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয় উপত্যকা থেকে। এর পরে রাস্তাঘাটে লোকে বেরিয়েছেন ঠিকই। তবে বিক্ষোভের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এবং হাসপাতালে বেশি ভিড় জমিয়েছেন তাঁরা।কারণ আর একদিন পরেই ইদ। তার প্রস্তুতিতে মেতে রয়েছেন সকলে।

ভিত্তিহীন খবর
যদিও এরই মাঝে খবর ছড়িয়ে পড়েছিল কাশ্মীরে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রীনগরে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সেই খবরের কোনও ভিত্তিই নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কাশ্মীরে পাহারায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
কয়েকদিন আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে শ্রীনগরে স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। এমন কী স্থানীয়দের সঙ্গে খাবারও খেয়েছিলেন তিনি। বুধবারই সোপিয়ানে স্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য পৌঁছে গিয়েছেন ডোভাল।












Click it and Unblock the Notifications