প্রশ্ন ফাঁসের অভিযোগ! মোদী রাজ্যে স্থগিত জুনিয়র ক্লার্ক পরীক্ষা, আটক বহু
প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়ার পরে পিছিয়ে দেওয়া হল গুজরাতের জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা। কবে এই পরীক্ষা নেওয়া হবে তা খুব তাড়াতাড়ি জানানো হবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসতেই এদিন স্থগিত করে দেওয়া হয়েছে গুজরাতের জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা। বেলা ১১ টায় এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষায় সময়সীমা ছিল ১ ঘন্টা।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড কমপক্ষে ১৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৫ জন গুজরাতের, কাবি ১০ জন রাজ্যের বাইরের।

১১৮১ টি পদে পরীক্ষার্থী ৯.৫ লক্ষ
১১৮১ টি পদের জন্য পরীক্ষার্থী ছিলেন প্রায় ৯.৫ লক্ষ জন। রাজ্য জুড়ে ২৯৯৫ টি কেন্দ্র পরীক্ষা হওয়ার কথা ছিল। সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, গান্ধীনগরের গুজরাত পঞ্চায়েত সার্ভিস সিলেকশন বোর্ড জানিয়েছে, পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন সন্দেহভাজনকে গ্রেফতার করার পর তার কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্রে অনুলিপি পাওয়া গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি ধারায় অভিযোগ দায়েরের পাশাপাশি আরও তদন্ত চালানো হচ্ছে।
|
প্রথমে আটক এক সন্দেহভাজন
গান্ধীনগরের গুজরাত পঞ্চায়েত সার্ভিস সিলেকশন কমিশনের চেয়ারম্যান নন্দীপ কুমার জানিয়েছেন, এদিন সকালে পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় সেই ব্যক্তি প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করে নেয় বলে দাবি। এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করার খবরও তিনি জানিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের পিছনে একটি সংঘবদ্ধ গ্যাং রয়েছে বলে দাবি করেছেন তিনি।

কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
এদিকে প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়া জামনগর-সহ বিভিন্ন জায়গায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তাঁরা। জামনগরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৬৮৮২ জন।

যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার দিন ঘোষণা
গুজরাত পঞ্চায়েত সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার দিন ঘোষণা করা হবে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই পরীক্ষার জন্য যে ৯.৫ লক্ষ আবেদনকারী নাম নথি ভুক্ত করেছিলেন, তাঁদের সবার ফিরে যাওয়ার সময় জিএসআরটিসির বাসে কোনও ভাড়া দিতে হবে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications