লাইমলাইটে এসেই বিতর্কে! প্রিয়া প্রকাশের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ, কিন্তু কেন

লাইমলাইটে আসার একদিনের মধ্যেই বিতর্কে জড়িয়ে গেলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। তাঁর বিরুদ্ধে উঠল সংখ্যালঘু সম্প্রদায়কে অসম্মানের অভিযোগ।

লাইমলাইটে আসার একদিনের মধ্যেই বিতর্কে জড়িয়ে গেলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। তাঁর বিরুদ্ধে উঠল সংখ্যালঘু সম্প্রদায়কে অসম্মানের অভিযোগ।

প্রিয়া প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ

মালয়ালি সিনেমায় আত্মপ্রকাশের আগেই তাঁর অভিনীত ওরু আদার লাভ সিনেমার 'মানিক্য মালরায়া পুভি ' গানটি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। ইউটিউবে তা কোটি কোটি মানুষ দেখে ফেলেছেন। জনপ্রিয়তায় একলাফে তিনি বলিউড তারকাদেরও লড়াইয়ে ফেলে দিয়েছেন।

এহেন প্রিয়ার বিরুদ্ধেই একদল মুসলমান যুবক হায়দরাবাদের ফলুকনমায় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে বসলেন। তাঁদের অভিযোগ, মুসলিম ভাবাবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশের ভিডিও।

অভিযোগে বলা হয়েছে, ওরু আদার লাভ সিনেমার 'মানিক্য মালরায়া পুভি' গানটি ইংরেজিতে অনুবাদ করলে তার ভাষা হজরত মহম্মদকে অসম্মান করছে। যদিও এখনও অভিযোগ দায়ের করেনি পুলিশ।

ভাইরাল হওয়া 'মানিক্য মালরায়া পুভি' গানটি গেয়েছেন বিনীত শ্রীনিবাসন ও লিখেছেন শান রেহমান। গানটি জনপ্রিয় হলেও তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে গানের দৃশ্যায়নে প্রিয়ার ভাবভঙ্গি। বলা যায় একেবারে সমস্ত লাইমলাইট চুরি করে নিয়েছেন তিনি। যার ফলে বিতর্কে জড়িয়েছেনও তিনিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+