'রাম জন্মভূমির মানচিত্র' ছেঁড়ায় রাজীব ধবনের বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ হিন্দু মহাসভার

গতকাল অযোধ্যা মামলার শুনানি চলাকালীন হিন্দু মহাসভার পেশ করা ম্যাপ ছিঁড়ে ফেলেছিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের তরফের আইনজীবী রাজীব ধবন ।

গতকাল অযোধ্যা মামলার শুনানি চলাকালীন হিন্দু মহাসভার পেশ করা ম্যাপ ছিঁড়ে ফেলেছিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের তরফের আইনজীবী রাজীব ধবন । সেই কারণে এবার রাজীব ধবনের বিরুদ্ধে ভারতীয় বার কাউন্সিলের কাছে অভিযোগ দাখিল করল অখিল ভারত হিন্দু মহাসভা। অভিযোগপত্রে হিন্দু মহাসভা দাবি করে, রাজীব ধবনের এই ঘটনাটি শীর্ষ আদালতের বারের অপমান করার শামিল। এই ঘটনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয় অভিযোগপত্রে।

শেষদিনে বাদানুবাদ চরমে ওঠে

শেষদিনে বাদানুবাদ চরমে ওঠে

গতকাল অযোধ্যা মামলার শুনানির শেষদিনে সুন্নি ওয়াকফ বোর্ড ও হিন্দু মহাসভার তরফের দুই আইনজীবীর বাদানুবাদ চরমে ওঠে আদালত কক্ষে। অযোধ্যা ইস্যুতে হিন্দু মহাসভার তরফে ছিলেন আইনজীবি বিকাশ সিং। সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে ছিলেন বিশিষ্ট আইনজীব রাজীব ধবন। দুই পক্ষের বাদানুবাদ যখন আদালত কক্ষে শুরু হয় , তখন রাজীব ধবনের হাতে হিন্দু মহসভার তরফে পেশ করা হয় একটি ম্যাপ। হিন্দু মহাসভার পেশ করা ম্যাপ প্রধান বিচারপতির সামনেই ছিঁড়ে ফেলেন রাজীব ধবন। তবে তা রঞ্জন গগৈ-এর অনুমতি সাপেক্ষেই এই ম্যাপ ছেঁড়ার ঘটনাটি ঘটে বলে জানা যায়।

মানচিত্র ছেঁড়া নিয়ে বিতর্ক

মানচিত্র ছেঁড়া নিয়ে বিতর্ক

হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিং আদালতে একটি বই পেশ করতে চাওয়ার পর ঘটনার সূত্রপাত। 'অযোধ্যা রিভিসিটেড' বইটি পেশ করাতে 'অবজেকশন' জানান রাজীব ধবন। সুন্নি ওয়াকফ বোর্ডের আইজীবী রাজীব ধবন তখনই সেই বইতে থাকা ম্যাপের পৃষ্ঠা ছিঁড়ে দেন।

বাদানুবাদে বিরক্ত হন প্রধান বিচারপতিও

বাদানুবাদে বিরক্ত হন প্রধান বিচারপতিও

রাজীব ধবন এই ঘটনা ঘটানোর পরও দুই পক্ষের বাদানুবাদ চলতে থাকলে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেন, "এভাবে চলতে থাকলে আদালতের মূল্যবান সময় নষ্ট হবে। আর এরপরও যদি আদালত কক্ষে এমন ঘটনা ঘটতে থাকে, তাহলে তিনি এজলাস ছেড়ে চলে যাবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+