৭০০ স্টর্ম ওয়াটার ড্রেন বন্ধের জেরেই বন্যা বেঙ্গালুরুতে, উঠে আসছে বহু হাইপ্রোফাইল সংস্থার নাম

গত সপ্তাহে বেঙ্গালুরুতে বন্যার সৃষ্টি হয়েছিল। সেই বন্যার অন্যতম কারণ ছিল প্রায় ৭০০ স্টর্ম ওয়াটার ড্রেন বন্ধ করে দেওয়া। এইগুলি বন্ধ করার পিছনে অন্যতম কারণ ছিল হাই-প্রোফাইল বিল্ডার, ডেভেলপার এবং টেক পার্কগুলির দখলদারি।

সেটা কারা করেছিল? সেই তালিকায় রয়েছে উইপ্রো, প্রেস্টিজ, ইকো স্পেস, বাগমানে টেক পার্ক, কলাম্বিয়া এশিয়া হাসপাতাল এবং দিব্যশ্রী ভিলাসের মতো সংস্থার নাম। সম্প্রতি এই হাই-প্রোফাইল সংস্থার নামগুলি সামনে এসেছে। ইঞ্জিনিয়াররা সংস্থার নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন যে তাঁরা যদি মুখ খোলেন তাদের কোনওভাবে রেহাই দেওয়া হবে না। তাঁরা বলছেন যে, "আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সমস্যা ঠিক কোথায়, কিন্তু সবকিছু এভাবে বলা যায় না।"

আঙুল উঠছে যাদের দিকে

আঙুল উঠছে যাদের দিকে

এদিকে আঙুল যখন নানা সংস্থার দিকে উঠছে তখন এসবের মাঝে একটি স্কুলকেই ভেঙে দেওয়া হয়েছে। সম্প্রতি পূর্ব বেঙ্গালুরুর নালাপাদ একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাঙ্গনে একটি অভিযান চালানো হয়েছে, যা বিরোধী কংগ্রেসের একজন নেতার বলে জানা গিয়েছে। ওই স্কুলের যুব সভাপতি মহম্মদ নালাপাদের। তিনি বন্যা নিয়ে কর্ণাটকের বিজেপি সরকারের সবচেয়ে বড় সমালোচক ছিলেন। আর সেই স্কুলেই চালানো হয় অভিযান।

 ভাঙা পড়ছে স্কুল

ভাঙা পড়ছে স্কুল

কীভাবে স্কুলের দখলের বিষয়টি নজরে পড়েনি জানতে চাইলে, মালত যিনি, যিনি এই স্কুল ভাঙার তত্ত্বাবধান করছিলেন তিনি বলেন রাজস্ব বিভাগকে এর জন্য দায়ী করেন। তিনি বলেন, "আমরা জানতাম না। এটি রাজস্ব বিভাগের অধীনে আসে। তাদের একটি চেক রাখা উচিত ছিল। এখন আমরা সীমানা ভেঙে ফেলছি।"

আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞ

আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞ

এদিকে, আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞ গত সপ্তাহ থেকে চলছে, যদিও কোনও সরকারি পরিসংখ্যান এখনও আসেনি। বেঙ্গালুরুর পূর্ব অংশে, মঙ্গলবার বাসিন্দারা তাদের বাড়ির ভিতরে থাকার সময় একটি চারতলা বিল্ডিংয়ের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল। বিল্ডিংয়ের মালিক দীনেশ রেড্ডি দাবি করেছেন যে তিনি নির্মাণে এগিয়ে যাওয়ার আগে "সমস্ত প্রয়োজনীয় অনুমতি" নিয়েছেন। তিনি বলেন, "এই স্টর্ম ওয়াটার ড্রেনটি দীর্ঘদিন ধরে বিদ্যমান, এবং এটি জানা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাকে ভবন নির্মাণের অনুমতি দিয়েছে। আমি কোনো নিয়ম লঙ্ঘন করিনি। কোনো নোটিশ ছাড়াই তারা এসে কম্পাউন্ড দেওয়াল ভেঙে দিয়েছে।"

কী বলছেন ইঞ্জিনিয়াররা?

কী বলছেন ইঞ্জিনিয়াররা?


ধ্বংসের তত্ত্বাবধানে থাকা ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্মাণের জন্য এমন কোনও অনুমতি দেওয়া হয়েছে তা তিনি জানেন না। অন্যতম প্রধান ইঞ্জিনিয়ার মুনি রেড্ডি বলেন, "এই বাড়িতির কোনও অনুমোদিত পরিকল্পনা নেই এবং তারা আইন লঙ্ঘন করেছে এবং স্টর্ম ওয়াটার ড্রেনে নির্মাণ করেছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।"

অনেক বাসিন্দা বলেছেন যে তাদের ধ্বংসের পূর্বে কোন নোটিশ দেওয়া হয়নি এবং তারা যখন বুলডোজার কাজ করছে তখন তারা এই সম্পর্কে জানতে পারেন। যখন ভাঙা শুরু হয়েছিল, তখন আমরা আমাদের বাড়ির ভিতরে ছিলাম। এক বাসিন্দা বলেন, "আমি ঘুমাচ্ছিলাম। আমি আমার রাতের শিফট শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ি ভাঙার বিকট শব্দে আমি হঠাৎ জেগে উঠি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+