কর্নাটকে কন্নড়-কন্নাডিগাকে অগ্রাধিকার! নির্দেশ অমান্যে সংস্থাগুলিকে কোন সুবিধা নয়,খসরা বিলে প্রস্তাব বিজেপির

কর্নাটকে কন্নড়-কন্নাডিগাকেই অগ্রাধিকার! নির্দেশ অমান্য করলে সংস্থাগুলিতে কোনও সুবিধা নয়, খসরা বিলে প্রস্তাব

কর্নাটকে কন্নড় ও কন্নাডিগাকেই অগ্রাধিকার দিতে হবে। সেখানকার সংস্থাগুলি যদি তা না করে তাহলে তাদেরকে কোনও সুবিধা দেওয়া হবে না। এমনই প্রস্তাব আনতে চলেছে সেখানকার বিজেপি সরকার। এই প্রস্তাবকে প্রস্তাবিত কানাডা ল্যাঙ্গুয়েজ কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট বিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। যা সেখানে চলতে থাকা বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন করা হবে এবং পাশ করানো হবে বলেই জানা গিয়েছে।

কর্নাটকে থাকতে গেলে কন্নড় বলা ও লেখায় জোর

কর্নাটকে থাকতে গেলে কন্নড় বলা ও লেখায় জোর

সরকারের প্রস্তাবিত বিলে শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এছাড়াও এই খসড়া বিলে সেখানে কর্মরত ভিন রাজ্যের বাসিন্দাদের কন্নড় বলা ও শেখার ওপরে জোর দেওয়া হয়েছে।
সেখানকার বিজেপি সরকারের এক মন্ত্রী বলেছেন, প্রস্তাবিত বিলটি মন্ত্রিসভার আসন্ন বৈঠকে উত্থাপন করা হবে এবং বিধানসভায় পাশ করানো হবে।

কাদের বলা হবে কন্নাডিগা

কাদের বলা হবে কন্নাডিগা

প্রস্তাবিত বিলে কন্নাডিগা কারা, তার সংজ্ঞাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ১৫ বছরের কম নয়, আবাসিক নাগরিক, যিনি দশম শ্রেণি পর্যন্ত কন্নড় ভাষা পড়তে, সিখতে ও বলতে জানেন। ১৯৮৪ সালে কন্নড় ও কন্নাডিগাদের সুরক্ষার জন্য সরোজিনী মহিষী যে রিপোর্ট পেশ করেছিলেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানা গিয়েছে। সেই রিপোর্টে ৫৮ টি সুপারিশ করা হয়েছিল।
সরোজিনী মহিষী রিপোর্টে কর্নাটকে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরিতে কন্নাডিগাদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণের সুপারিশ করেছিল। এছাড়াও বেসরকারি ও বহুজাতিক কোম্পানিতে কন্নাডিগাদের জন্য একটি নির্দিষ্ট শতাংশ চাকরিরও সুপারিশ করেছে।

বিলে রয়েছে শাস্তির বিধান

বিলে রয়েছে শাস্তির বিধান

কন্নড় ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, কন্নাডিগাদের জন্যই এই নিয়ম কার্যকর করার প্রয়োজন হয়ে পড়েছে। প্রস্তাবিত বিল কন্নড়কে বাস্তবায়িত করতে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি। এই বিলে যারা নির্দেশ লঙ্ঘন করবে, তাদের শাস্তি দেওয়ার কথাও বলা হয়েছে।

সিদ্ধান্ত বৈষম্যমূলক

এব্যাপারে ইনফোসিসের প্রাক্তন ডিরেক্টর তথা আরিন ক্যাপিটালের চেয়ারম্যান মোহনদাস পাই , টুইটে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বলেছেন, ইনসেন্টিভ এবং সহায়তা দেওয়া হয় সব নাগরিকের দেওয়া কর থেকে। সেখানে কোনও ভাষার বিভেদ থাকে না। তবে বিলে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে বৈষম্যমূলক বলে বর্ণনা করেছেন তিনি। ইনফোসিসের প্রাক্তন ডিরেক্টর আরও বলেছেন, বলেছেন, নিয়োগ কর্তারা চাকরিতে বৈষম্য করতে পারবেন না। দয়া করে নাগরিকদের প্রশিক্ষণের জন্য অর্থ ব্যয় করুন, বলেছেন তিনি।

সিদ্ধান্ত ভাষাভিক্তিক নাগরিকদের সুরক্ষার জন্য

সিদ্ধান্ত ভাষাভিক্তিক নাগরিকদের সুরক্ষার জন্য

এই টুইটের জবাবে কন্নড় ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বলেছেন পদক্ষেপটি বৈষম্যমূলক নয়, ভাষাভিত্তিক নাগরিকদের সুরক্ষার জন্য করা হচ্ছে। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিক কর দিচ্ছেন, তা যেমন ঠিক, অন্যদিকে একজন কন্নাডিগা যখন নিজের রাজ্যে কর জেয় তখন তার কী সুবিধা হয়, প্রশ্ন করেছেন তিনি। এব্যাপারে তিনি কন্নাডিগাদের দেওয়া কর এবং অন্য রাজ্য থেকে আসা লোকেদের করের হিসেব দিয়েছেন। তিনি বলেছেন বেঙ্গালুরু এমন একটি শহর যেখানে ১০৭ টি উপভাষা বলা হয়। ভাষার মধ্যে এত বৈচিত্র হলে তা কীভাবে রক্ষা করা যাবে, প্রশ্ন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+