৪৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে ভোট যুদ্ধে নামল সিপিএম
বাংলায় ১৬টি আসনে আগেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। এবার সেই তালিকা সহ দেশের নানা রাজ্য মিলিয়ে মোট ৪৫ জনের নাম প্রার্থী তালিকায় প্রকাশ করল সিপিএম।
বাংলায় ১৬টি আসনে আগেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। এবার সেই তালিকা সহ দেশের নানা রাজ্য মিলিয়ে মোট ৪৫ জনের নাম প্রার্থী তালিকায় প্রকাশ করল সিপিএম। এর মধ্যে অসম, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা, বাংলা ও লাক্ষাদ্বীপ রয়েছে।

পশ্চিমবঙ্গে ১৬টি আসন বাদে পঞ্জাবের আনন্দপুর সাহিব আসন, তামিলনাড়ুর মাদুরাই, কোয়েম্বাটুর আসন, ত্রিপুরার ত্রিপুরা পূর্ব ও ত্রিপুরা পশ্চিম আসন, লাক্ষাদ্বীপের একটি আসন, অসমের কোকরাঝার ও লখিমপুর আসন, হরিয়ানার হিসার আসন, হিমাচলের মাণ্ডি আসন, মধ্যপ্রদেশের রেওয়া আসন, মহারাষ্ট্রের দিন্দোরি ও ওড়িশার ভুবনেশ্বর আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
Communist Party of India (Marxist) releases first list of seats for the #LokSabhaElections2019. pic.twitter.com/0PrbhOR0c5
— ANI (@ANI) March 16, 2019
এর পাশাপাশি কেরলের কাসাগোড়, কান্নুর, ভেদাকারা, কোঝিকোড়, মালাপ্পুরম, আলাতুর, পালাক্কড়, চালাকুড়ি, এরনাকুলম, কোট্টায়ম, আলেপ্পি, পতনমতিত্তা, কোল্লাম, আত্তিঙ্গল, ইড়ুক্কি, পোন্নানি এই ১৬টি আসনে প্রার্থী তালিকা সিপিএম ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications