রামনবমী ঘিরে হিংসায় থমথমে এই প্রতিবেশী রাজ্যের একাংশ, লাগু ১৪৪ ধারা
রামনবমীর উদযাপনকে ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গর প্রতিবেশী রাজ্য বিহারেও। দুটি সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিহারের বিভিন্ন জায়গায়।
রামনবমীর উদযাপনকে ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গর প্রতিবেশী রাজ্য বিহারেও। দুটি সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিহারের বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, বিহারের অউরাঙ্গাবাদে রামনবমীকে উদযাপন কের একটি মিছিলে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ। যা থেকে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জানা গিয়েছে বিহারে সিওয়ানে শনিবার রাত থেকেই দুটি সম্প্রদায়ের মধ্যে প্রবল সংঘর্ষ হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। উল্লেখ্য, এর আগে, বিহার প্রশাসনরে তরফে সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক পোস্ট দেওয়া বন্ধ সমেত একাধিক সতর্কতা জারি করেছিল রামনবমীকে কেন্দ্র করে।












Click it and Unblock the Notifications