ভারত পেতে পারে তৃতীয় কোভিড ভ্যাকসিন, স্পুটনিক ভি নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই

ভারত পেতে পারে তৃতীয় কোভিড ভ্যাকসিন

‌করোনা ভাইরাস সংক্রমণের লড়াইয়ের আরও একধাপ এগিয়ে যেতে চলেছে ভারত। জানা গিয়েছে, ন্যাশনাল ড্রাগ নিয়ামক সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটি (‌সেক)‌ বুধবার বৈঠক করে ডাঃ রেড্ডির ল্যাবের রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি–কে জরুরি–ব্যবহারের অনুমোদন দিতে পারে। যদি এই বৈঠকে আপৎকালীন ক্ষেত্রে ব্যবহারের অনুমতি মেলে সেক্ষেত্রে অনুমতির জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। তারাই জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেবে।

ভারত পেতে পারে তৃতীয় কোভিড ভ্যাকসিন, স্পুটনিক ভি নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই


কেন্দ্রের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত এমন এক আধিকারিক বলেছেন, '‌সাবজেক্ট এক্সপার্ট কমিটি নিয়মিতভাবে কোভিড–১৯ ভ্যাকসিনের অনুমোদনের জন্য সমস্ত তথ্য দ্রুতগতিতে খতিয়ে দেখতে নিয়ামক সংস্থার সঙ্গে বৈঠক করছে এবং এক্সপার্টরা যে তথ্য চেয়েছিল সেগুলি ফার্মের কাছ থেকে পাওয়ার পরই বুধবার স্পুটনিক ভি–এর অনুমোদনের জন্য বৈঠক হতে পারে।’‌ গত ১৯ ফেব্রুয়ারি ডাঃ রেড্ডি ভারতে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল।

জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৪৪টি বৈঠকের পর কোভিড–১৯ সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখার পর সাবজেক্ট এক্সপার্ট কমিটি সংস্থাকে জানায় যে এই ভ্যাকসিন দারুণভাবে আপৎকালীন ব্যবহারের অনুমোদনের জন্য ভারতের জন্য নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার তথ্য দরকার। ডাঃ রেড্ডির ল্যাব থেকে জানা গিয়েছে যে ভারতে হওয়া স্পুটনিক ভি ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল, অন্তর্বতী সুরক্ষা, কার্যকারিতা ও রোগ প্রতিরোধ ক্ষমতার তথ্য চায় এক্সপার্ট কমিটি। এই তথ্যগুলি খতিয়ে দেখে সন্তুষ্ট হওয়ার পরই স্পুটনিক ভি–কে অনুমোদন দিতে পারে কমিটি। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে স্পুটনিক ভি ৯১.৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

২০২০ সালের সেপ্টেম্বরে ডাঃ রেড্ডি ও আরডিআইএফ ভারতে স্পুটনিক ভি ট্রায়াল ও সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়। উল্লেখ্য, দেশে এখনও করোনার টিকাকরণ চলছে। ১৬ জানুয়ারি ২০২১ থেকে শুরু হয়েছে টিকাকরণ। এখন অবধি দেশে ৬ কোটি ৩০ লক্ষ ভ্যাকসিন প্রয়োগ টিকা দেওয়ার জন্য দুটি ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। একটি হল কোভিশিল্ড ও অপরটি কোভ্যাক্সিন। প্রথম দফায় টিকা দেওয়া হয় ফ্রন্টলাইন ওয়ার্কারদের। এরপর ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তি ও রোগে ভুগছেন এমন ৪৫ বছরের বেশি ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ওপর সব মানুষকেই টিকা দেওয়ার কাজ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+