বছর ঘুরতেই ভোট ৫ রাজ্যে, আগাম প্রস্তুতি সারতে মুখ্য নির্বাচনী আধাকারিকদের সঙ্গে বৈঠকে কমিশন

বছর ঘুরতেই ভোট ৫ রাজ্যে, আগাম প্রস্তুতি সারতে মুখ্য নির্বাচনী আধাকারিকদের সঙ্গে বৈঠকে কমিশন

বছর ঘুরতেই ভোট পাঁচ রাজ্যে। ইতিমধ্যেই বেজে গিয়েছে নির্বাচনী দামামা। শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়েছে গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের শাসক বিরোধী প্রতিটা রাজনৈতিক দলই। এমতাবস্থায় এবার নির্বাচনী তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের সঙ্গে বুধবারই বৈঠক সারল কমিশন।

বছর ঘুরতেই ভোট ৫ রাজ্যে, আগাম প্রস্তুতি সারতে মুখ্য নির্বাচনী আধাকারিকদের সঙ্গে বৈঠকে কমিশন

আগাম প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয়ে জানতেই কেন্দ্রীয় ভাবে এই বৈঠক ডাকা হয়েছিল বলে খবর। এদিকে গোয়া, মণিপুর, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের চলতি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২২ সালের মার্চে। সেখানে উত্তরপ্রদেশের আইনসভা পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছর মে মাসে।

ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের ন্যূনতম সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন ভোটারদের রেজিস্ট্রেশনের সহজীকরণের বিষয়েও গতকালের বৈঠকে বিশদে আলোচনা হয়। অন্যদিকে ভোটার তালিকা সংশোধন, বৈদ্যুতিন ভোটদানের ব্যবস্থা, ট্রেইল মেশিনের প্রয়োগ, প্রবীণ নাগরিকদের জন্য পোস্টার ব্যালটের সুযোগসুবিধা নিয়েও বিশদে আলোচনা করেন নির্বাচনী আধিকারিকেরা।

এদিকে করোনা সঙ্কটের মধ্যেই গত বছর বিহার নির্বাচন ও চলতি বছরে বাংলা সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। আর প্রতিক্ষেত্রেই সঠিক ভাবে করোনা মোকাবিলা না করতে পারার কারে বিতর্কের মুখে পড়েছে কমিশন। এমনকী তোপ দেগেছে আদালতও। এমতাবস্থায় পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন। এমনকী করোনার তৃতীয় ঢেউ এলেও যাতে তার মোকাবিলা করেই নির্বাচনী প্রক্রিয় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে জোরদার ভাবনা চিন্তা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+