ভগবান রাম ও শিবকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ! বিজেপির নিশানায় মল্লিকার্জুন খাড়গে
ছত্তিশগড়ের জাঞ্জগির লোকসভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার। সেই প্রচার সভা থেকে ভগবান রাম ও শিবকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে। বিজেপি যা নিয়ে খাড়গেকে নিশানা করেছে। আক্রমণ শানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা।
কংগ্রেস সভাপতি খাড়গে দলের প্রার্থী শিবকুমার দাহরিয়ার সমর্থনে জনসভা করছিলেন। সেখানে খাড়গে দাহরিয়ার পুরো নাম মনে রাখতে না পারায় তা জিজ্ঞাসা করেন (সেটা খাড়গের আনুষ্ঠানিকতা কিংবা নাটকও হতে পারে)। যখন কংগ্রেস প্রার্থী বলেন শিবকুমার দাহরিয়া, সেই সময় খাড়গে বলেন, তাঁর নামও শিব, তিনি রামের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

খাড়গের মুখে শিবের নাম
খাড়গে বলেন, তাঁর নাম মল্লিকার্জুন অর্থাৎ নামের সঙ্গে শিব রয়েছে। খাড়গে বলেন, অন্ধ্রপ্রদেশের শ্রীসাইলমে মল্লিকার্জুন নামে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে।
#WATCH | Janjgir-Champa, Chhattisgarh: At a public meeting, Congress chief Mallikarjun Kharge says, "This candidate is Shivkumar Dahariya. His name is Shivkumar - barabar ye Ram ka muqabla kar sakta hai kyunki ye Shiv hai. I am Mallikarjun. Main bhi Shiv hoon...Don't lure people… pic.twitter.com/4dTTL9uUeD
— ANI (@ANI) April 30, 2024
বিজেপির নিশানায় খাড়গে
এর পরেই অবশ্য বিজেপি কংগ্রেস সভাপতিকে নিশানা করে আক্রমণ শুরু করে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, থাড়গে আবারও স্পষ্ট করেছেন, কংগ্রেসীরা ভগবান রামকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করেন। তিনি আরও বলেন, কংগ্রেসিরা শিব বলে গর্ব করেন, কিন্তু তারা জানে না, শিব শ্রীরামকে তাঁর মূর্তি হিসেবে বিবেচনা করেন। বিজয় শর্মা বলেন, কংগ্রেসিরা শ্রীরামের অস্তিত্বকে অস্বীকার করেছে।
তিনি আরও বলেন, এই মল্লিকার্জুন খাড়গে রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। সেই একই সময়ে মল্লিকার্জুন খাড়গে সনাতন ধর্মকে ধ্বংস করার হুমকি দেওয়াকে সমর্থন করেছিলেন।
খাড়গের নিশানায় প্রধানমন্ত্রী
ছত্তিশগড়ের জাঞ্জগিরের সভা থেকে মল্লিকার্জুন খাড়গে শুধুমাত্র মুসলিমদের নিয়ে কথা বলার জন্য সমালোচনা করেন। খাড়গে বলেন, দরিদ্রদের আর্থিক অবস্থার কারণে বেশি সন্তান রয়েছে। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে অনুধাবন করার পরে প্রধানমন্ত্রী মোদী হতাশ হয়েছেন। তাই তিনি মঙ্গলসূত্র ও মুসলিমদের কথা বলছেন। কংগ্রেস সভাপতি বলেন, তাঁর নিজের পাঁচ সন্তান। তবে তিনি বাবা-মায়ের একমাত্র পুত্র ছিলেন।
খাড়গে বলেন , বিজেপির চারশোর বেশি লোকসভা আসন জিততে চাইছে, দরিদ্রদের কল্যাণের জন্য নয়, তাঁদের অধিকার কেড়ে নিতে।
কী বলেছিলেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, রাজস্থানের একটি নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে তারা জনগণের সম্পদ পুনর্বন্টন করবে, যাঁদের বেশি সন্তান রয়েছে, তাঁদের দেবে। এব্যাপারে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্য উল্লেখ করেছিলেন, যেখানে মনমোহন বলেছিলেন, দেশের সম্পদের ওপরে মুসলিমদের দাবি প্রথম ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications