যুক্ত ছিলেন একাধিক স্পর্শকাতর প্রজেক্টে! কাতারে আট প্রাক্তন নেভি অফিসারের মৃত্যুদণ্ডের খবরে স্তম্ভিত ভারত

ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন অফিসারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হল কাতারে। ইজরায়েলের হয়ে চরবৃত্তি করার অভিযোগ রয়েছে এই আট অফিসারের বিরুদ্ধে। আর এরপরেই এহেন কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কাতারের এই নির্দেশে রীতিমত বিশ্ময় প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক।

ঘটনা সম্পর্কে বেশি কিছু না বললেও এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে। এমনটাই জানাচ্ছে বিদেশমন্ত্রক। তবে গোটা বিচারপ্রক্রিয়া গোপন রাখা হবে বলেই জানাচ্ছে বিদেশমন্ত্রক। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন এমন এক অফিসার যিনি এক সময়ে ভারতের যুদ্ধ জাহাজের কমান্ড করেছেন।

কাতারে আট প্রাক্তন নেভি অফিসারের মৃত্যুদণ্ড

এছাড়া কাতারের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় এমন এক বেসরকারি সংস্থা দাহরা গ্লোবাল টেকনোলজিস এন্ড কনসালটেন্সি সার্ভিসেও (Dahra Global Technologies and Consultancy Services) কর্মরত ছিলেন তিনি। সূত্রে জানা গিয়েছে, এই অফিসারদের অনেকেই বহু স্পর্শকাতর প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালের অগাস্ট মাস থেকে তাঁরা সে দেশের জেলে রয়েছেন। নয়াদিল্লি অনেকদিন ধরেই তাঁদের মুক্তির জন্যে চেষ্টা চালাচ্ছে।

কিন্তু একাধিকবার আট অফিসারের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তবে মামলা চলছিল। আজ বৃহস্পতিবার এই কড়া নির্দেশ দিয়েছে কাতারের আদালত। এই আট আধিকারিক হলেন ক্যাপ্টেন নভজত সিং গিল, ক্যাপ্টেন বিরেন্দ্র কুমার ভর্মা, ক্যাপ্টেন সৌরভ বসিষ্ঠ, সিডিআর অমিত নাগপাল, সিডিআর পুর্নেন্দু তিওয়ারি, সিডিআর সুগুনাকর পাকালা, সিডিআর সঞ্জীব গুপ্তা এবং সেলর রাগেশ।

বিদেশমন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদন্ডের খবরে আমরা স্থম্ভিত। পুরো রায় জানার অপেক্ষায় আছি। পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। আইনি পথে লড়াই জারি থাকবে বলেও দাবি বিদেশমন্ত্রকের। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

কিছুদিন আগেই এক অফিসারের বোন নিতু ভার্গব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। যেখানে ভাইকে বাঁচানোর আর্জি জানান তিনি। আর এরমধ্যেই এই নির্দেশে স্থম্ভিত অফিসারদের পরিবারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+