বোকারোতে সিআরপিএফের ক্যাম্পে গুলি, কমান্ডান্টকে গুলি করে মারল কনস্টেবল

ফের সেনা ছাউনিতে গুলি। এবার ঝাড়খণ্ডের বোকারোতে নির্বাচনী কাজে কর্তব্যরত সিআরপিএফ কমান্ডান্টকে গুলি করে মারল কনস্টেবল।

ফের সেনা ছাউনিতে গুলি। এবার ঝাড়খণ্ডের বোকারোতে নির্বাচনী কাজে কর্তব্যরত সিআরপিএফ কমান্ডান্টকে গুলি করে মারল কনস্টেবল। সিআরপিএফের তরফ থেকে জানানো হয়েছে কনস্টেবল দীপেন্দ্র যাদব গুলি করে হত্যা করেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট শাহুল হরসনকে। গুলিতে আহত হয়েছেন আরও দুই জওয়ান। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ গিয়েছে সিআরপিএফ।

বোকারোতে সিআরপিএফের ক্যাম্পে গুলি, কমান্ডান্টকে গুলি করে মারল কনস্টেবল

সোমবারই ছত্তিশগড়ে আর্মড ফোর্সের এক কনস্টেবল তাঁর কোম্পানির কমান্ডান্টকে গুলি করে আত্মঘাতী হয়েছে। ঝাড়খণ্ডে ভোটের ডিউটিতে গিয়েছিলেন তাঁরা। বিক্রম রাজওয়াড়ে নামে ওই কনস্টেবল গুলি করে খুন করেন কমান্ডান্টকে। সোমবার ভোরেই ঘটেছে এই ঘটনা।

তার কয়েকদিন আগেই ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিসের এক জওয়ান গুলি করে হত্যা করে পাঁচ সহকর্মীকে। ছত্তিশগড়ের নারায়ণপুরে ঘটেছিল সেই ঘটনা। গুলি চালনার ঘটনায় অভিযুক্ত জওয়ানও আত্মঘাতী হয়। ২০১৮ সাল থেকে সিআরপিএফ এবং আর্মড ফোর্টে গুলির ঘটনা বেড়েই চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+