লোকসভার ৫ টি আসনের উপনির্বাচন! মোদীর দলের কাছে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার চ্যালেঞ্জ
সম্প্রতি লোকসভা উপনির্বাচনে উত্তরপ্রদেশে ধাক্কা খেয়েছে বিজেপি। ২ টি আসন হারানোয় তাদের আসন সংখ্যা নেমে গিয়েছে ২৭৪-এ। যা সংখ্যাগরিষ্ঠতা থেকে ২ বেশি।
Recommended Video

সম্প্রতি লোকসভা উপনির্বাচনে উত্তরপ্রদেশে ধাক্কা খেয়েছে বিজেপি। ২ টি আসন হারানোয় তাদের আসন সংখ্যা নেমে গিয়েছে ২৭৪-এ। যা সংখ্যাগরিষ্ঠতা থেকে ২ বেশি। আর যদি এই তালিকা থেকে স্পিকার সুমিত্রা মহাজনের আসন বাদ দেওয়া যায়, তাহলে বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় ২৭৩-এ।

নির্বাচন কমিশন তারিখ ঘোষণা না করলেও, সামনেই আরও ৫ টি লোকসভার উপনির্বাচন রয়েছে। আসনগুলির সবই এনডিএ-র দখলে ছিল। এর মধ্যে ২০১৪-র নির্বাচনে বিজেপি জিতেছিল ৩ টি। যার একটি রয়েছে পশ্চিম উত্তর প্রদেশে। আসনের নাম কাইরানা। অপর দুএই পাঁচটি আসনের কোনও একটির একটু এদিক-ওদিক হলেই পরিস্থিতি জটিল হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতা জানিয়েছেন, পশ্চিম উত্তর প্রদেশের কাইরানা উপনির্বাচন বিজেপির কাছে আসল পরীক্ষা। বিজেপির পক্ষ থেকে এই নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়েছে। গোরক্ষপুর, ফুলপুরের পর উত্তর প্রদেশের কাইরানা আসনেও এসপি ও বিএসপির জোট নির্বাচনে লড়বে। এই জোটের লড়াই ছাড়াও বিজেপিকে গ্রামের কৃষকদের ক্ষোভের মোকাবিলাও করতে হবে।
এক সিনিয়র বিজেপি নেতার মতে, উপনির্বাচনে উন্নয়ন কিংবা চিন্তাধারার ওপর ভোট হয় না। বলা যেতে পারে জাতিভেদের অঙ্কের ওপর এই নির্বাচন হয়।
২০১৪-তে বিজেপির আসন সংখ্যা ছিল ২৮২। উপনির্বাচনে হারের ফলে মার্চ ২০১৮-তে বিজেপির আসন সংখ্যা ২৭৪। আটটি আসন বিজেপি হারিয়েছে বিরোধীদের কাছে।
শুধু উত্তর প্রদেশই নয়, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিও কিছুটা চিন্তায় রেখেছে বিজেপিকে। কংগ্রেস নেতৃত্ব শারদ পাওয়ারের এনসিপির সঙ্গে জোট বাঁধতে চাইছে। একই সঙ্গে শিবসেনা জানিয়েছে, তারা বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে কোনও জোট করবে না।
এ ছাড়াও যে দুটি আসনে উপনির্বাচন হবে, তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ। এনডিএ সঙ্গী মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আসনটি ফাঁকা রয়েছে। অন্যদিকে নেইফিউ রিও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হওয়ায় নাগাল্যান্ড আসনটি শূন্য হয়েছে।












Click it and Unblock the Notifications