মরণের টানে সূর্যের কাছে আইসন

আইসনের বয়স ৪৬০ কোটি বছর
আইসন। বিজ্ঞানীদের তীব্র কৌতূহল এই ধূমকেতুকে ঘিরে। কারণ, পৃথিবী যে সময় জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল, সেই সময় থেকে মহাকাশে ঘুরছে আইসন। তার পর এই পৃথিবীতে প্রাণের সূচনা ঘটেছে, সময় গড়িয়েছে। কিন্তু, আইসনের মহাকাশ পরিক্রমা থামেনি। আজ সেই ধূমকেতু সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি। সূর্যের কাছে যাওয়ার অর্থ তো তাই-ই। এটি আজ সন্ধে সাড়ে ছ'টা (গ্রিনিচ প্রমাণ সময়) নাগাদ সূর্যের ১২ লক্ষ কিলোমিটার কাছ দিয়ে যাবে। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী, আমাদের দেশে তখন রাত বারোটা। মানুষের হিসাবে ১২ লক্ষ কিলোমিটার বিরাট দূর!! কিন্তু, মহাজাগতিক হিসাবে তা নস্যি মাত্র। যে সূর্যের পেটের ভিতর দেড় কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবসময় আগুন জ্বলছে, তার ১২ লক্ষ কিলোমিটারের চৌহদ্দিতে এসে পড়া মানে সব শেষ!
তবে, বিজ্ঞানীরা বলছেন, শেষ মুহূর্তে কোনও ভেল্কি হলে তবেই বাঁচতে পারে আইসন। নইলে পুড়ে ছাই হয়ে তা ছড়িয়ে পড়বে মহাকাশে।












Click it and Unblock the Notifications