অভিনয়ের জন্যই এবার গ্রেফতার হলেন কমেডি নাইট অভিনেতা কিকু সারদা!
হরিয়ানা, ১৩ জানুয়ারি : কমেডি নাইট উইথ কপিল অনুষ্ঠানে পলকের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন হাস্য অভিনেতা কিকু সারদা। কিন্তু এবার অভিনয়ের জন্যই জেলে যেতে হল এই প্রতিভাবান অভিনেতাকে। দেরা প্রধান স্বঘোষিত ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিম সিংয়ের অনুকরণ করে একটি কমেডি অ্যাক্ট করায় হরিয়ানায় গ্রেফতার করা হল কিকুকে।
গুরমীত রাম রহিমের ভক্তদের ভাবাবেগকে আঘাত করার অভিযোগে কিকুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।

অনুষ্ঠানে প্রদর্শিত তাঁর কমেডি অ্যাক্ট নিয়ে চলতি মাসের প্রথম দিকেই অভিনেতা কিকু সারদা জানিয়েছিলেন, "সত্য়িই সমাপতন, এবং এটি অত্যন্ত দুঃখজনক। আমি দুঃখিত টুইটারে অনেকে আমার এই অ্যাকেটর জন্য আঘাত পেয়েছেন।"
পাশাপাশি তিনি টুইট করে এও বলেছিলেন, "বন্ধুগণ, টিভিতে যে অ্যাক্টটি দেখানো হয়েছে তা কারোর ভাবাবেগকে আঘাত করার জন্য নয়। আমি গুরমীত রাম রহিমজি ও তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। আসুন আনন্দ ছড়িয়ে দিই।"

৪৮ বছরের গুরমীত রাম রহিম দেরা সাচা সওদা-র প্রধান। হরিয়ানাতে তাদের হেডকোয়ার্টার। সম্প্রতি ম্যাসেঞ্জার অফ গড ছবি ও তার সিকোয়েলেও অভিনয় করেছেন। গুরমীত সিংয়ের ভক্তের সংখ্যা ৫ কোটিরও বেশি।
অন্যদিকে কিকু মূলত তাঁর কমেডি অভিনয় ও মিমিক্রির জন্যই জনপ্রিয়তা পেয়েছেন। সানি দেওয়ল, সরোজ খান-সহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের মিমিক্রি করা বা তাদের অনুকরণে কোনও হাসির অ্যাক্ট করার জন্যই পরিচিত কিকু। কিন্তু এবার তাঁর এই কাজের জন্যই ১৪ দিনের জন্য জেল হেফাজতে যেতে হল কিকুকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications