এই ভিডিও দেখলে ভারত- পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন
ভারত- পাকিস্তানের ১৩জন শিল্পী মিলে তৈরি করলেন দুই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের সংকলন, প্রশংসা পেয়ে ভাইরাল হয়েছে ভিডিও।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দুই রাষ্ট্রের স্বাধীনতা দিবস। এমনিতে ভারত- পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকলেও দুই দেশের জনতা যে একে অপরকে শত্রু বলে মনে করে না, ইদানিংকালে তার প্রমাণ বারে বারে মিলেছে। পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতের একদল তরুণ তরুণী যেমন গান গেয়ে পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসেও পাকিস্তানের জনতা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।

এবার দুই রাষ্ট্রের ১৩জন শিল্পীর যৌথ প্রয়াস দেখা গেল একটি ভিডিওতে। দুই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত মিলিয়ে একটি ভিডিও প্রকাশিত হল ভয়েস অফ রাম নামে একটি ইউটিউব চ্যানেলে।
এই ভিডিও -র মাধ্যমে শান্তি ও ভালবাসার বার্তা দেওয়া হয়েছে। দুই দেশের রাজনৈতিক মহল কী বলছে তা জানা না গেলেও আমজনতা কিন্তু এই ভয়েস অফ রামের এই প্রয়াসকে দুহাত তুলে সাধুবাদ জানিয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে। ইউটিউবে হিট পেয়েছে দেড় লক্ষেরও বেশি।












Click it and Unblock the Notifications