Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রকাশ্যে কলেজ পড়ুয়াকে গুলি, মৃত্যু ঘটনাস্থলেই! প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা

ফের একবার সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ! এক পরিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে খুন। পরীক্ষা দিয়ে ফেরার সময়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। বছর ২০ এর তরুণীকেকে প্রকাশ্যে খুনের ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের জালাউন জেলাতে এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, ওই তরুণীকে দুই বাইক আরোহী এসে গুলি বলে দাবি স্থানীয় মানুষদের। একেবারে ব্যস্ত সময়েই এই ঘটনা ঘটেছে বলে দাবি। সবথেকে বড় ব্যাপার স্থানীয় থানা থেকে ২০০ মিটার দূরে এই কাণ্ড ঘটেছে।

 প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা

ফলে এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। শুধু তাই নয়, যোগী সরকারের আমলে সে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রসঙ্গত শনিবারই মাফিয়া তথা প্রাক্তন সাংসদ অতিক আহমেদকে প্রকাশ্যে গুলি করে খুন করে দেওয়া হয়।

যা নিয়ে প্রশ্নের মুখে যোগী সরকার। আর এর মধ্যেই ফের একবার গুলি চলল সে রাজ্যে। তাও আবার পরীক্ষা দিয়ে ফিরছে এক ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে দেওয়া হল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরেই এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল এবং কেন তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর নাম রোশনি আহিরওয়া। সে স্থানীয় রাম লক্ষ্মণ পটেল মহাবিদ্যালয়ে স্নাতকের ছাত্রী। পড়াশুনাও যথেষ্ট ভালো। বেলা ১১ টা নাগদ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাত করেই দুই যুবক বাইক নিয়ে আসে এবং রোশনিকে ঘিরে ফেলে। তা দেখে চিৎকার শুরু করলে মুহূর্তে তারা গুলি ছুঁড়তে শুরু করে ওই দুই যুবক।

ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। যদিও এলাকার মানুষজন ছুটে আসলেও বন্দুক দেখাতে দেখাতে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে বলে দাবি। ঘটনার পরে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে ওই তরুণীকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। পরণে কলেজের পোশাক। উত্তরপ্রদেশের জালাউন জেলার এসপি জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্তে ইতিমধ্যে বিশেষ টিম গঠন করেছে।

ফলে এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে।

বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে এই ঘটনায় যোগী প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। যদিও প্রত্যেকটি ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী যোগীর দফতরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+