হোলি ফেস্ট প্রত্যাখ্যান কলেজের, তার জেরে ৪ ছাত্র পণবন্দি করল কলেজের ১৫০ কর্মীকে!
আর অল্প কিছুদিন, তারপরেই দেশজুড়ে পালিত হবে রঙের উৎসব। হোলির রঙে রঙীন হবে গোটা দেশ। সবার মুখে মুখে চলবে 'বুরা না মানো আজ হোলি হে'। অথচ সেই রঙের উৎসবের আগেই মধ্যপ্রদেশের এক কলেজ বিতর্কের শিরোনামে উঠে এল।
মধ্যপ্রদেশের ইন্দোরের সরকারি হোলকার বিজ্ঞান কলেজ-এর চার ছাত্রকে হোলি উৎসব উদযাপনের অনুমতি না দেওয়ায় ১৫০ জনেরও বেশি কলেজ কর্মীকে পণবন্দি করে রাখল তারা। আর সেই বিষয় জানাজানি হওয়ার পর ওই গুণধর চার ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, কলেজ পড়ুয়ারা ৭ মার্চ 'হোলকার কা হোলি ফেস্ট' আয়োজনের পরিকল্পনা করেছিল, যেখানে ডিজে পরিবেশনা ও 'রেইন ড্যান্স' হওয়ার কথা ছিল। যেখানে সিভিল সার্ভিস পরীক্ষা স্পনসর করত এই ইভেন্টটা। আর প্রবেশ মূল্য ছিল ১৫০ টাকা। তবে কলেজ প্রশাসন এই উৎসবের অনুমতি প্রত্যাখ্যান করেন। অথচ তা সত্ত্বেও অনুমতি না পেয়েও শিক্ষার্থীরা অনুষ্ঠানের পোস্টার ক্যাম্পাসে লাগিয়ে দেয়।
প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্ররা ২৪ ফেব্রুয়ারি বিক্ষোভ শুরু করে। অভিযোগ উঠেছে, কলেজের যশবন্ত হলের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সময় হলে প্রায় ১৫০ জন কর্মী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে মহিলা অধ্যাপকও ছিলেন। প্রতিবাদ ও চিৎকারের কারণে তাঁরা প্রায় ৩০ মিনিট আটকে থাকেন ওই অন্ধকার হলের মধ্যে।
কলেজ অধ্যক্ষ অনামিকা জৈন জানান, জেলা প্রশাসনের তদন্তে চার ছাত্রকে 'চরম শৃঙ্খলাভঙ্গের' দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তদন্ত কমিটি কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এবং সেই অনুযায়ী চার ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
অধ্যক্ষ আরও বলেন, "তদন্তে চার ছাত্রের অপরাধ প্রমাণিত হয়েছে। তারা কলেজের শৃঙ্খলা ভেঙেছে এবং প্রশাসনের অনুমতি ছাড়াই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। তাই তাদের বহিষ্কার করা হয়েছে এবং ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে"।
১৮৯১ সালে হোলকার শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী কলেজে এমন ঘটনা বড় ধরনের শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই বহিষ্কারের ফলে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু শিক্ষার্থী প্রশাসনের সিদ্ধান্তের সমর্থন করলেও, অন্যরা এটিকে কঠোর শাস্তি বলে মনে করছে। তবে সামান্য একটা হোলি ইভেন্টকে কেন্দ্র করে বিষয়টি এতোদূর কেন গড়াল, সেই প্রশ্ন প্রায় সকলেই করছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications