রক্ষকই যখন ভক্ষক, মহিলা সহকর্মীকেও ছাড়লেন না পুলিশ আধিকারিক, ভাইরাল হল ভিডিও
ভিড় নিয়ন্ত্রণের অছিলায় বারবার মহিলা সহকর্মীর গায়ে অশ্লীলভাবে হাত দিতে দেখা গেল কোয়েম্বাটুরের এক সিনিয়র পুলিশ আধিকারিককে।
রক্ষকই যখন ভক্ষক। ভিড় নিয়ন্ত্রণের অছিলায় বারবার মহিলা সহকর্মীর গায়ে অশ্লীলভাবে হাত দিতে দেখা গেল কোয়েম্বাটুরের এক সিনিয়র পুলিশ আধিকারিককে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন কোয়েম্বাটুরের পুলিশ কমিশনার।

কোয়েম্বাটুর শহরের গান্ধীপুরম এলাকায় দিন কয়েক আগেই অনিতার মৃত্যু নিয়ে বিক্ষোভ- প্রতিবাদ দেখানো শুরু করে মেডিক্যাল পরীক্ষার্থীরা। সেসময়ে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয়রামের ওপর। কিন্তু ভিড় সরানোর নামে তাঁকেই দেখা বারবার মহিলা পুলিশ অফিসারের গায়ে অশ্লীলভাবে হাত দিতে। ওই মহিলা পুলিশকর্মী একাধিকবার তাঁর হাত সরিয়ে দিলেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিন্তু নিজের কাজ চালিয়ে যান।
এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্য়েই। ভিডিওটি চোখে পড়েছে কোয়েম্বাটুরের পুলিশ কমিশনার অমলরাজেরও। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সাফাই, তাঁর ওপর ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল। সেসময়ে তার বাইরে অন্য কিছু তাঁর মাথায় ছিল না। তবে সিনিয়র পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি ওই মহিলা পুলিশকর্মী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications