কংগ্রেসকে ঠুকে জঙ্গিদের জবাব দেওয়ার অঙ্গীকার! পুলওয়ামা-রাজনীতি শুরু অমিত শাহের

অমিত শাহ বলেছেন, পুলওয়ামায় সিআরপিএফের আত্মবলিদান ব্যর্থ হবে না কারণ কেন্দ্রে বিজেপি সরকার আছে, কংগ্রেস নয়।

রবিবার অসমের লাখিমপুরের এক জনসভা থেকে বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করলেন পুলওয়ামায় ৪০ সিআরপিএফ জওয়ানের আত্মবলিদান বৃথা হবে না। কোনও মূল্যেই পাকিস্তানি জঙ্গিদের রেয়াত করা হবে না। কারণ কেন্দ্রে আছে বিজেপি সরকার। আগের কংগ্রেস সরকারের মতো এই সরকার আপোষের রাজনীতি করে না।

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামার অবন্তিপোরায় এক জঘন্য জঙ্গি হামলায় নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। আরও বহু জওয়ান গুরুতর আহত হন। ঘটনার পর শোক ছড়িয়ে পড়ে গোটা দেশে। শোকের আবহে রাজনীতির কারবারিরা এই মর্মান্তিক ঘটনাকে রাজনীতি থেকে মুক্তই রেখেছিলেন। লাখিমপুরে যুব মোর্চার সভায় কিন্তু পুলওয়ামার ঘটনা টেনেই বিজেপি সভাপতি অমিত শাহ ঠুকলেন আগের কংহ্রেস সরকারকে।

স্পষ্ট করলেন পাক-যোগ

স্পষ্ট করলেন পাক-যোগ

ঘটনার পর থেকেই বিজেপি নেতারা এই হামলার পিছনে পাক-মদত রয়েছে বলে দাবি করেন। বিরোধীদের অনেকেই অবশ্য তদন্ত ছাড়াই পাকিস্তানের ঘাড়ে দায় চাপানোতে আপত্তি জানান। এদিনের সভায় কিন্তু অমিত শাহ স্পষ্ট করে জানান, এই হামলা পাকিস্তানি জঙ্গিরাই করেছে। পুলওয়ামার ঘটনার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদ। তাদেরকে পাক সেনাবাহিনী সাহায্য করে বলে অভিযোগ রয়েছে।

আপোষ করত কংগ্রেস

আপোষ করত কংগ্রেস

'পাকিস্তানি' জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে দাবি করেন অমিত। তাঁর অভিযোগ আগের কংগ্রেসের সরকার হলে এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আপোষের রাস্তায় হাঁটত। কিন্তু কেন্দ্রে এখন বিজেপি সরকার আছে। কাজেই সিআরপিএফ জওয়ানদের আত্মাহুতি বৃথা যাবে না।

ইতিমধ্যেই জবাব

ইতিমধ্যেই জবাব

বিজেপি সভাপতি দাবি করেন, শুধু মুখের কথা নয়, ইতিমধ্যেই পাকিস্তানকে কূটনৈতিক দিক থেকে, বুলেটে, সার্জিকাল স্ট্রাইকে জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানি জঙ্গিদের দমনে আরও যা যা দাওয়াই দরকার, তার সবই দেবে বিজেপি সরকার।

ইচ্ছাশক্তিতে এগিয়ে মোদি

ইচ্ছাশক্তিতে এগিয়ে মোদি

সেই সঙ্গে অমিত শাহ দাবি করেন, গোটা বিশ্বেই রাষ্ট্রনেতাদের মধ্যে সন্তচ্রাসের বিরুদ্ধে যুদ্ধের ইচ্ছাশক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সবচেয়ে এগিয়ে।

শহীদ-স্মরণ

পুলওয়ামা নিহত ৪০ জন জওয়ানের মধ্যে ছিলেন অসমের বাসিন্দা মানেশ্বর বাসুমাতারি-ও। এদিন সভা থেকে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপি সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+