রাজধানী এক্সপ্রেসের খাবারে ফের আরশোলা, অভিযোগ জানানোয় হুমকি

রাজু
নয়াদিল্লি, ১৯ অগস্ট: নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে খাবারে আরশোলা পাওয়া গিয়েছিল দু'সপ্তাহ আগে। এ বার একই ঘটনার পুনরাবৃত্তি হল ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে। ডালের প্যাকেটে আরশোলা পাওয়া যায়। ক্যাটারিং কর্মীদের অভিযোগ জানানোয় সুরাহা তো হয়ইনি, উল্টে হুমকি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট যাত্রীদের।

গুরগাঁওয়ের বাসিন্দা প্রেমসাগর ও দিল্লির বাসিন্দা সুন্দরশ্যাম ধারিওয়াল গত ১৭ অগস্ট ডিব্রুগড় থেকে উঠেছিলেন রাজধানী এক্সপ্রেসে। তাঁরা বি-৮ কোচে সফর করছিলেন। খাওয়ার সময় তাঁদের ভাত, রুটি, ডাল ও পনিরের তরকারি পরিবেশন করা হয়। অভিযোগ, পনিরের তরকারি থেকে টক গন্ধ ছাড়ছিল। আর ডালের প্যাকেট খুলতেই দেখা যায় সেখানে আরশোলা ভাসছে। এটা দেখেই অগ্নিশর্মা যাত্রীরা ডেকে পাঠান ক্যাটারিং স্টাফকে। 'কমপ্লেন বুক' চাওয়া হলেও ওই কর্মী তা দেয়নি। পরে টিটিই-কে ডেকে তাঁরা অভিযোগ জানালে 'কমপ্লেন বুক' পাওয়া যায়। কিন্তু লিখিতভাবে ঘটনার কথা জানানোর পর থেকেই ওই দুই যাত্রীকে মোবাইল ফোনে হুমকি দিতে শুরু করে ক্যাটারিং কর্মীরা। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

প্রসঙ্গত, এর আগে নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে খাবারে আরশোলা মেলায় আইআরসিটিসি-কে এক লক্ষ টাকা জরিমানা করেছিল রেল মন্ত্রক। তার পরও যে তাদের হুঁশ ফেরেনি, এই ঘটনাই তা প্রমাণ করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+