ভর্তির জন্য ঘুষ মোরগ! তারপরেই স্কুলে মদের পার্টি শিক্ষকদের
মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার একটি সরকারি স্কুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সোনুদ গ্রামের সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষকরা মদ ও মুরগি সহযোগে পার্টি করছেন। সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।
ছাত্রছাত্রীদের অভিযোগ সময়ের আগেই তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। তারপরেই স্কুলে মদের পার্টি শুরু হয়। অন্যদিকে শিক্ষকদের মদ ও মুরগির পার্টির ভযিডিও করেন গ্রামবাসীরা। শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, এক যুবক দুই সন্তানকে ভর্তি করতে শিক্ষকদের মোরগ ঘুষ দেন। তারপরেই শিক্ষকরা পার্টি দেন স্কুলেই। স্কুল হয়ে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের বলা হয় ছুটির দিন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিক্ষকরা বলেন, তাঁদের মিটিংযে যেতে হবে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা স্কুল থেকে বেরিযে যাওয়ার পরে শিক্ষকরা মিড ডে মিলের ঘরে বসে মদের পার্টি করেন। আরও অভিযোগ তাল হারিয়ে এক শিক্ষক নাকি এক ছাত্রের প্যান্টে টয়লেটও করে দেন।
গ্রামবাসীদের দাবি এই ভিডিওটি শুক্রবারের। শিক্ষকরা দিনের বেলায় স্কুল চত্বরে বলে মদের পার্টি করেন। আর গ্রামবাসীরাই সেই পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। অভিযোগ অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান নভাল রাঠোর, অরুণ পান্ধারে এবং শিখ রাম পাওয়ার বিকেল তিনটে পর্যন্ত সেই পার্টি চালান।
এব্যাপারে প্রতিক্রিয়া দিয়ে জেলা প্রশাসনও। বুরহানপুরের জেলাশাসক জানিয়েছেন, ঘটনাটি তাঁর নজরে এসেছে। ঘটনাস্থলে থাকা সব শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। কোনও রকমের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন জেলাশাসক।












Click it and Unblock the Notifications