Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তেজস্বী ঝড়ে নীতীশের সন্ন্যাস নিশ্চিত? বিহার নির্বাচনের উলট পূরাণ নিয়ে কী বলছে চাণক্য

বিহারে বিধানসভা নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে কে বসতে চলেছে কুর্সিতে। শনিবার তৃতীয় দফার ভোটের সঙ্গেই শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন পর্ব। তারপর বিহারের কুর্সি নিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে সিএনএন নিউজ ১৮-চাণক্যের বুথ ফেরত সমীক্ষায়। নীতীশ কুমার না তেজস্বী যাদব, কে বসবেন কুর্সিতে ফলাফলের আগে আভাস দিল সিএনএন নিউজ ১৮-চাণক্যের।

এনডিএ পেতে পারে মাত্র ৫৫টি আসন

এনডিএ পেতে পারে মাত্র ৫৫টি আসন

সিএনএন নিউজ ১৮-চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বিহারে কুর্সি বদলের ইঙ্গিত মিলেছে। নীতীশের নেতৃত্বাধীন এনডিএ-র হাত থেকে ইউপিএ-র তেজস্বী যাদব কেড়ে নিতে পারে বিহারের কুর্সি। সমীক্ষায় আভাস বিহারে বিজেপি-জেডিইউয়ের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে মাত্র ৫৫টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে অনেক আগেই থমকে যাবে তারা।

মহাজোট পেতে পারে ১৮০টি আসন

মহাজোট পেতে পারে ১৮০টি আসন

সিএনএন নিউজ ১৮-চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডি-বাম জোট এবার বিহারে চমক দিয়ে ক্ষমতায় আসতে চলেছে। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের জয়জয়কার হতে চলেছে এবার। মহাজোট পেতে পারে ১৮০টি আসন। ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভার ম্যাজিক ফিগার পার করে যেতে পারে তারা। এমনই আভাস সিএনএন নিউজ ১৮-চাণক্যের।

২০১৯-এর থেকে উলট পূরাণ

২০১৯-এর থেকে উলট পূরাণ

বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। তবে ২০১৯ সালে বিহারে নীতীশের জেডিইউ এভং বিজেপি জোট বেধে লড়েছিল। সেখানে ৪০টি লোকসভা আসনের মধ্যে ৩৯টি পেয়েছিল এনডিএ। তবে এবার এভাবে যদি সত্যি মাত্র ৫৫টি বিধানসভা আসনে নেমে আসে এনডিএ, তাহলে তা অভাবনীয় হবে।

পাল্লা ভারী কাদের?

পাল্লা ভারী কাদের?

এদিকে ২০১৫ সালে মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব এবং রাহুল গান্ধী। বিজেপি পেয়েছিল ৫৩টি আসন। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি। এবার সেই লড়াইয়ে বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট। আর লালু-পুত্র তেজস্বীর আরজেডি, রাহুলের কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে বামেরা। তাঁদেরই পাল্লা ভারী বুথ ফেরত সমীক্ষায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+