উত্তর প্রদেশের নবনির্বাচিত মেয়রদের সঙ্গে বৈঠক যোগীর! মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলির স্বনির্ভর করার ডাক

উত্তর প্রদেশের নব নির্বাচিত ছয় মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে পুর কর্পোরেশনগুলিকে আয় বাড়িয়ে কীভাবে স্বনির্ভর হওয়া যায়, তা খতিয়ে দেখতে বলেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে যেসব মেয়র দেখা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন বারাণসীর অশোক তিওয়ারি, মোরাদাবাদের বিনোদ আগরওয়াল, কানপুরের প্রমিলা পাণ্ডে, বেরেলির উমেশ গৌতম, ফিরোজাবাদের কামিনী রাঠোর এবং সাহারানপুরের অজয় কুমার সিং।

উত্তর প্রদেশের নবনির্বাচিত মেয়রদের সঙ্গে বৈঠক যোগীর! মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলির স্বনির্ভর করার ডাক

মুখ্যমন্ত্রী বলেছেন, জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় সমস্যার সমাধান করে কর্পোরেশনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার ওপরে জোর দিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মেয়রদের নিজের কর্পোরেশনে কিছু ভালো ও কিছু নতুন কাজ করার কথাও বলেছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, স্থানীয় সমস্যার সমাধানের মেয়রদের সক্রিয় ও সজাগ থাকতে হবে। তিনি বলেছেন, মেয়রদের মাটির নিচে কেবল, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শহরাঞ্চলে কুকুরে্র আতঙ্কের বিষয়টিও নজর রাখতে হবে।

যোগী বলেছেন, পুর কর ব্যবস্থার উন্নতির মতো আয়ের অতিরিক্ত উৎসের দিকে নজর দিতে হবে। জনগণকে কর দেওয়ার ব্যাপারে সচেতন করার পাশাপাশি তাঁরা যাতে কর জমা দেওয়ায় সুবিধা পান, সেব্যাপারে খেয়াল রাখতেও পরামর্শ দিয়েছেন তিনি। যেমন মুখ্যমন্ত্রী অনলাইন সুবিধার কথা বলেছেন।

উত্তর প্রদেশের নবনির্বাচিত মেয়রদের সঙ্গে বৈঠক যোগীর! মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলির স্বনির্ভর করার ডাক

মুখ্যমন্ত্রী বলেছেন, জনপ্রতিনিধিদের সঙ্গে মেয়রটকে যোগাযোগ রাখতে হবে। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। সব পুর কর্পোরেশনে নাগরিক সমস্যাগুলি যেমন জমা জল পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, পরিচ্ছন্নয়তা বজায় রাখার কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী শহরের অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবৈধ ট্যাক্সি অপারেটরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। শহরাঞ্চলের বড় মোড়গুলিতে
ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার ওপরে জোড় দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+