Cm Yogi Adityanath: সরকারি প্রকল্পে ব্যাঙ্ক ফান্ড পাওয়ার ক্ষেত্রে দেশে এক নম্বরে উত্তর প্রদেশ
Cm Yogi Adityanath: একের পর এক প্রকল্পে আর্থিক অনুমোদন পাচ্ছে উত্তর প্রদেশের যোগী সরকার। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, অনুমোদন প্রাপ্ত প্রকল্পের নিরিখে সবার ওপরে রয়েছে উত্তর প্রদেশ। এই নিয়ে পরপর দু বছর ১ নম্বরে জায়গা করে নিয়েছে উত্তর প্রদেশে। সে রাজ্যের সরকারের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সেই ফান্ডের ক্ষেত্রে উত্তর প্রদেশের শেয়ার ১৬.২ শতাংশ। এই নিয়ে পরপর ২ বছর একই জায়গায় রয়েছে উত্তর প্রদেশ। আরবিআই বুলেটিন অনুযায়ী, যোগী আদিত্যানাথ সরকারের আমলে উত্তর প্রদেশ শুধুমাত্র বিনিয়োগকারীদের আস্থাই অর্জন করেনি, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের আস্থাও পেয়েছে।
উত্তর প্রদেশ সরকারের তরফে উল্লেখ করা হয়েছে, এই স্বীকৃতি একদিকে যেমন সমালোচকদের কড়া জবাব দেবে, অন্যদিকে উত্তর প্রদেশকে ১ ট্রিলিয়ন অর্থনীতির দিকে আরও একধাপ এগিয়ে দেবে।
২০১৩-১৪ অর্থবর্ষ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত অনুমোদিত প্রজেক্টের শেয়ার ছিল ৪.৪ শতাংশ। এই সময়ের মধ্যে অনেক রাজ্যেই দেখা গিয়েছে শেয়ারের উত্থান-পতন। বিশেষত ২০২০-২২ অর্থবর্ষের পরে অনেক রাজ্যে ফান্ডের শেয়ার একধাক্কায় পড়েও গিয়েছে অনেকটা।
গুজরাটে ২০২০-২১ অর্থবর্ষের পর গড় বৃদ্ধির হার কমে যায়। আগে যে হার ছিল ১৪.৩ শতাংশ, ২০২১-এর পর ১৪ শতাংশ হয়ে যায় সেই হার। একইভাবে ওড়িশায় ২০২০-২১-এর আগে যে হার ছিল ৪.৫ শতাংশ, সেটা ২০২১-এর পর কমে হয় ২.২ শতাংশ। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়ন চলছে। ইতিমধ্যে গোটা রাজ্যের উন্নয়নে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কর্মসংস্থান থেকে পর্যটন, শিক্ষা থেকে স্বাস্থ্য সর্ব ক্ষেত্রে যোগী সরকারের একাধিক সিদ্ধান্ত প্রশংসা যোগ্য। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications